মঙ্গলবার , ১৪ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ডাক বিভাগকে সাড়ে ৫ কোটি টাকা রাজস্ব দিল নগদ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১৪, ২০২৪ ৯:৫২ পূর্বাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি : দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে রাজস্ব ভাগাভাগি করেছে। ২০২৩ সালের আয় থেকে ৫ কোটি ৫১ লাখ ৩৭ হাজার ৫৫৮ টাকার রাজস্ব ডাক বিভাগকে বুঝিয়ে দিয়েছে নগদ।

বাংলাদেশ সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে নগদ কর্তৃপক্ষ ডাক বিভাগের প্রাপ্য রাজস্বের চেক হস্তান্তর করে। অনুষ্ঠানে নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তানভীর এ মিশুকের কাছ থেকে চেক গ্রহণ করেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) তরুণ কান্তি সিকদার। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলমসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নগদ লিমিটেড ও ডাক বিভাগের চুক্তি অনুযায়ী, নগদের সেবা থেকে মোট আয়ের ৫১ শতাংশ রাজস্ব পায় বাংলাদেশ ডাক বিভাগ, বাকি ৪৯ শতাংশ রাজস্ব পায় নগদ লিমিটেড। এর আগে ২০২০ সালে ১ কোটি ১২ লাখ টাকা, ২০২১ সালে ৩ কোটি ৩১ লাখ ৯৪ হাজার ৮৭৭ টাকা এবং ২০২২ সালে ৪ কোটি ৫০ লাখ ৪৬ হাজার টাকা রাজস্ব ডাক বিভাগকে বুঝিয়ে দিয়েছে নগদ লিমিটেড।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ধারাবাহিক নাটকে একসঙ্গে অনুভব-মিথিলা!

সমন্বিত শক্তি নিয়ে রাজপথে কর্মসূচিতে যাচ্ছে বিএনপি

রাজধানী কাকরাইলে বাসের ধাক্কায় এক আইনজীবীর মৃত্যু

সারাদেশে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৬৬২

বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে

তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ পেলেন বেস্ট ব্র্যান্ড কনসালটেন্ট অ্যাওয়ার্ড-২০২৪

মুন্সীগঞ্জে মহান মে দিবস পালিত

বাগেরহাটে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে নাসির, বাবু, মোয়াজ্জেম নির্বাচিত

তারেক রহমানের ৬০ তম জন্মদিনে বাংলাদেশ জাতীয় পার্টি’র শুভেচ্ছা

ভেজাল কীটনাশক ব্যবহার করে ক্ষতিগ্রস্ত মিরপুরে কৃষকরা

ভেজাল কীটনাশক ব্যবহার করে ক্ষতিগ্রস্ত মিরপুরে কৃষকরা