সোমবার , ১৩ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

মনপুরায় উপজেলা নির্বাচনে ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১৩, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ

ছবি ও সংবাদ >> মো: বিল্লাল হোসেন জুয়েল ( ভোলা) : মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ১ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার (১২ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্ব শেষে এসব তথ্য জানান, রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন। এর আগে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনপুরা উপজেলা থেকে তিন পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন , ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩ জন । নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনপুরা উপজেলা নির্বাচনে মোট ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ও ১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এদের মধ্যে চেয়ারম্যান পদে বৈধ মনোনীত প্রার্থী ৩ জন । তারা হলেন, শাহরিয়ার চৌধুরী দীপক, মো. জাকির হোসেন ও মো. সিদ্দিকুর রহমান। অপরদিকে নির্বাচন কমিশন চেয়ারম্যান প্রার্থী অলিউল্ল্যাহ কাজলের মনোনয়ন বাতিল ঘোষণা করেন । ভাইস চেয়ারম্যান পদে বৈধ মনোনীত প্রার্থী ২ জন । তারা হলেন, আবদুর রহমান রাসেদ মোল্লা ও সালাউদ্দিন হেলাল । মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ মনোনীত প্রার্থী ৩ জন। তারা হলেন, পারভিন আকতার রেবু, আমেনা বেগম ও ইয়াসমিন জাহান মিনু। উল্লেখ্য, আগামী ৫ জুন মানপুরায় চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - সারা দেশ