রবিবার , ১২ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

নলছিটি ভেরনবাড়িয়া প্রাইমারী স্কুলের সভাপতি হলেন সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১২, ২০২৪ ২:০১ অপরাহ্ণ

ছবি ও সংবাদ >> তাইফুর রহমান, নলছিটি : ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ১৫৭ নং উত্তর ভেরনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মহব্বত আলী স্কুল আ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক জনাব মোঃ মাহবুবুর রহমান (মিলন)।

মাহবুবুর রহমান একজন আদর্শ শিক্ষক পিতার আদর্শ সন্তান। তার বাবা তালতলা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক প্রায়াত মোঃ সোহরাব উদ্দিন হাওলাদার। নব-নির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান কমিটির সকল সদস্য সহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এবং সকলের সহযোগিতা চেয়েছেন যাতে করে, তার উপর অর্পিত দায়িত্ব তিনি সঠিক ভাবে পালন করতে পারেন। তিনি দীর্ঘ বছর যাবৎ সুনামের সাথে তার পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। স্কুল ও কলেজের ছাত্র ছাত্রী ও অভিভাবকসহ সকলের কাছে রয়েছে তার জনপ্রিয়তা।

তিনি জানান, আমি একজন শিক্ষক হিসেবে সবসময় প্রতিষ্ঠানের সহকর্মী, আমার প্রানপ্রিয় স্নেহের ছাত্র ছাত্রীদের সুখে দুঃখে সব সময় পাশে থাকার চেস্টা করি এবং ভবিষ্যতেও করবো। নতুন যে দায়িত্ব আমার উপর অর্পিত হলো সেটি আমার সততা,যোগ্যতা ও অভিজ্ঞতা দিয়ে সঠিকভাবে পালন করার চেস্টা করবো। জানা যায় তিনি এই পদে দায়িত্ব পাওয়ায় ওই এলাকার অভিভাবকরাও খুশি হয়েছেন।

সর্বশেষ - সারা দেশ