মঙ্গলবার , ৭ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বুধবার যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ৭, ২০২৪ ১২:৩৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দেশের ১৪১টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংক এবং এর শাখা ও উপশাখা আগামী বুধবার (৮ মে) বন্ধ থাকবে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৬ মে তারিখের প্রজ্ঞাপন মোতাবেক আগামী ৮ মে রংপুর বিভাগের ১৯টি, রাজশাহী বিভাগের ২৩টি, খুলনা বিভাগের ১৭টি, বরিশাল বিভাগের ৫টি, ঢাকা বিভাগের ২৯টি, ময়মনসিংহ বিভাগের ৯টি, সিলেট বিভাগের ১১টি ও চট্টগ্রাম বিভাগের ২৮টি উপজেলায় পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে ভোটের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এ পরিস্থিতিতে নির্বাচন উপলক্ষে ভোটের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বা উপশাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ ছাড়া এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যম কর্মীরা উন্মুক্ত: ডেপুটি গভর্নর

ঝিনাইদহে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুর গেলেন খন্দকার ড. মোশাররফ

আজ রোহিঙ্গাদের দেখতে যাবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব

‘ফাস্টেস্ট টু ইউনিকর্ন অ্যাওয়ার্ড’ পেল নগদ

দেশে প্রথমবার ফায়ারফাইটার পদে ১৫ নারীর যোগদান

জেল হত্যা ইতিহাসের অন্যতম বর্বরোচিত কালো অধ্যায় .. লায়ন মোঃ গনি মিয়া বাবুল

ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকায় বিজিবির মতবিনিময় সভা

ভোলা সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক বিল্লাল হোসেন জুয়েল

গবেষণা মুলক সংগঠন ডুনা’র আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল