সোমবার , ৪ মার্চ ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মার্চ ৪, ২০২৪ ১:১৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : চেক প্রতারণার পৃথক তিন মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দার আদালত এ আদেশ দেন।

এর আগে, মামলা তিনটিতে তাদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়। আসামিরা হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী সাবিকুল ইসলাম।
মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ মার্চ মামলার বাদী তানভীর হোসেন বিজ্ঞাপন দেখে একটি মোটরসাইকেল কেনা বাবদ দুই লাখ ৪৫ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেন। তবে নির্দিষ্ট ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও আসামিরা তা সরবরাহ করতে ব্যর্থ হন।

এরপর ১৩ সেপ্টেম্বর ইভ্যালি পণ্যের সমমূল্যের একটা চেক দেন। এরপর চেকটি নগদায়নের জন্য একাধিক ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার হয়। এ বিষয়ে সবশেষ গত বছরের ২২ অক্টোবর তাদেরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। পরবর্তীতে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় শামীমা নাসরিন ও মো. রাসেলের বিরুদ্ধে বাদী মামলা করেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

জেল হত্যা দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৭

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণ করলেন আমির হোসেন আমু

কুড়িগ্রামে কলেজ অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতির বিরুদ্ধে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ

চট্রগ্রামে এপেক্স বাংলাদেশ এর লিডারশীপ ট্রেনিং ও প্রেসিডেন্ট কনফারেন্স অনুষ্ঠিত

খুলনায় জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা

বাংলা টিভি’র ৮ম বর্ষে পর্দাপন উপলক্ষে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত

মির্জা ফখরুলসহ কারাবন্দি নেতাদের বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা

সাগরে নিম্নচাপ, বন্দরে সতর্ক সংকেত

নলছিটিতে দিঘীর ভাঙনে সরু হওয়া সড়ক সংষ্কারের দাবিতে মানববন্ধন