সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বৈশ্বিক গণমাধ্যম তৈরিতে বাংলাদেশকে সহযোগিতা করবে কাতার: তথ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১০:২১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানিয়েছেন, বাংলাদেশের গণমাধ্যমের উন্নয়নে ও বৈশ্বিক গণমাধ্যম তৈরিতে সহযোগিতা করবে কাতার।

শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)’র সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের ইসলামিক সম্মেলনের সাইডলাইনে কাতার মিডিয়া কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল আজিজ বিন থানি আল-থানির সঙ্গে বৈঠক করেন তথ্যপ্রতিমন্ত্রী। এসময় শেখ আবদুল আজিজ এ সহযোগিতার আশ্বাস দেন।

আল জাজিরার মতো বৈশ্বিক গণমাধ্যম তৈরির অভিজ্ঞতার আলোকে কীভাবে বাংলাদেশ ও কাতারের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র গড়ে তোলা যায় তা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং কাতারের মিডিয়া কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

এসময় গণমাধ্যম সেক্টরে দু’দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়ের ব্যাপারেও তারা একমত পোষণ করেন।

এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের আরো উন্নয়ন ঘটবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ম্যাজিষ্ট্রেটের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে আইনজীবিদের আদালত বর্জন অব্যাহত

বরিশাল অঞ্চলে সেরা কর দাতা নলছিটির প্রবীণ ব্যবসায়ী হাজী আঃ রহমান খলিফা

জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতি অপসারণে হটকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না : মির্জা ফখরুল

ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক দিনগুলোর একটি ৭ নভেম্বর: ওবায়দুল কাদের

বাংলাদেশ অনলাইন তৃণমূল সাংবাদিক ফোরামের নতুন কমিটির চেয়ারম্যান মনির ও মহাসচিব শাওন

ঠাকুরগাঁওয়ে অভিনব কায়দায় প্রতিবন্ধী ভাতাভোগীদের অর্থ আত্মসাৎ পুলিশের প্রেস ব্রিফিং

আওয়ামী শাসকগোষ্ঠী বেসামাল হয়ে উঠেছে: মির্জা ফখরুল

দামুড়হুদায় দৈনিক যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জান-ই-আলম সরকার উচ্চ বিদ্যালয়ে নিরাপদ পানির স্টেশন ও ওয়াশ ব্লক উদ্ভোধন