সোমবার , ২৯ জানুয়ারি ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

দ্বাদশ সংসদে বিরোধী দলীয় নেতা জিএম কাদের, উপনেতা আনিসুল ইসলাম

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ২৯, ২০২৪ ৯:৩১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমদুকে উপনেতা করা হয়েছে। রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত দলনেতা গোলাম মোহাম্মদ কাদের (২১ রংপুর-৩)-কে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২(১)(ট) বিধি অনুযায়ী বিরোধীদলের নেতা এবং “বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১” মোতাবেক ২৮২ চট্টগ্রাম-৫ হতে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে মাননীয় স্পীকার স্বীকৃতি প্রদান করেছেন।

স্পিকারের আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ২২৪ আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। নির্বাচনে দল হিসেবে জাতীয় পার্টি লাঙল প্রতীকে দ্বিতীয় সর্বোচ্চ ১১ আসনে জয়লাভ করেছে।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

রপ্তানি এবং দেশের অর্থনীতিকে চাঙা করার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে

নলছিটিতে জেলেদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

চিরিরবন্দরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত

৯ বছর পর কুয়াকাটায় বসছে পর্যটন কার্নিভাল

মেরি রেনু নাথের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও হয়রানির অভিযোগ প্রাক্তন স্বামীর

তারেক রহমানের ৬০ তম জন্মদিনে বাংলাদেশ জাতীয় পার্টি’র শুভেচ্ছা

ভয়ভীতিমুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী

মিরসরাইয়ে ব্র্যাক ব্যাংকে প্রবাসী পরিবার একাউন্ট’র সুবিধা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

বিএনপির যৌথসভা আজ