বুধবার , ২৪ জানুয়ারি ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে : পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ২৪, ২০২৪ ১:৩৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গত নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি এখন উপলব্ধি করছে তাদের চরম ভুল হয়েছে। বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

বুধবার পুরান ঢাকার বকশিবাজারের নবকুমার ইনস্টিটিউটে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ মতিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে। আজ পুরো পৃথিবী নতুনভাবে নির্বাচিত হওয়ার কারণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছে। এতে তাদের মাথা খারাপ হয়ে গেছে, তাই আবোল-তাবোল বকছে। তারা এখন উপলব্ধি করছে নির্বাচন বর্জন করা তাদের জন্য আত্মাহুতির শামিল হয়েছে।

তিনি বলেন, আমার যখন ২০০৯ সালের সরকার গঠন করি, এরপর যখন উপজেলা নির্বাচন হয় তখন কিন্তু প্রতীক ছিল না। প্রতীক দেওয়ার বিধান পরে চালু হয়। স্থানীয় সরকার নির্বাচন বরাবরই প্রতীকবিহীন হয়েছে। আমরা আগের সেই পদ্ধতির কথাই বলেছি। সেখানে সবাই উপস্থিত থাকবে এবং যে যার মতো নির্বাচন করবে। যারা বিজয়ী হবেন, তারা উপজেলা চেয়ারম্যান হবেন। এটা নতুন কিছু না।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

সাদিয়া শিমুলের রেসিপিতে পুরান ঢাকার খাসির গ্লাসি!

ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক সিরাজ

ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম নিষিদ্ধ করল ইসরায়েল

ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স এওয়ার্ড – ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে আজ ২৪ মে

ফিল্ম ক্লাব নিয়ে চিত্রনায়িকা পলির পরিকল্পনা

খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান

বাংলাদেশ জামায়েত ইসলামীর উদ্যোগে ধুনটে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় 

শেরপুরে কিশোরীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

ভারতে নিখোঁজ এমপি আনারের খন্ডিত মরদেহ কলকাতার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার

ডামি নির্বাচনের পর সরকার আরও বেশি বেপরোয়া : মির্জা ফখরুল