রবিবার , ২১ জানুয়ারি ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টার দায়িত্ব বণ্টন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ২১, ২০২৪ ১০:৫৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছয়জন উপদেষ্টাকে নিজ নিজ দায়িত্ব বণ্টন করেছেন। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি(২) অনুযায়ী উপদেষ্টাদের দায়িত্ব দিয়েছেন।

ড. মসিউর রহমানকে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা, ড. গওহর রিজভীকে আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা, সালমান ফজলুর (এফ) রহমানকে বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।

ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিককে নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দিয়েছেন।

১১ জানুয়ারি ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান ফজলুর (এফ) রহমান, ড. কামাল আব্দুল নাসের চৌধুরী এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিককে উপদেষ্টা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন বলেও এতে জানানো হয়। তবে ১৮ জানুয়ারি আরেক প্রজ্ঞাপনে সালমান ফজলুর (এফ) রহমানকে অবৈতনিক উপদেষ্টা করা হয়।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়কে তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা (অবৈতনিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

শরীয়তপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

বাংলাদেশ-সৌদির যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন

ওজাবের ১০ম বর্ষপূর্তি পালিত

নারী দিবসে শরীয়তপুরে জেলা মহিলাদলের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৭

রাজাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত

মহান মে দিবস আজ

মেট্রোরেলের ভ্যাটে ছাড় নয়, আদায়ের পদ্ধতি নিয়ে ভাবছে সরকার

তুবার শীতবস্ত্র বিতরণ কার্যক্রম গ্রহণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত