শুক্রবার , ১৫ ডিসেম্বর ২০২৩ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

১৪ দলীয় জোট শরিকদের জন্য ৭টি আসন ছাড়লো আওয়ামী লীগ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ১৫, ২০২৩ ১২:০২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ১৪ দলীয় জোট শরিকদের জন্য ৭টি আসন ছাড়লো আওয়ামী লীগ।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, ১৪ দলীয় জোটের শরিক রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা সম্পন্ন হয়েছে। শরিকরা পেয়েছে সাতটি আসন। জাতীয় পার্টি-জেপি, ওয়ার্কার্স পার্টি, জাসদ এই তিনটি দলকে ৭টি আসন দেওয়া হয়েছে। এরমধ্যে জাসদ ও ওয়ার্কাস পার্টি ৩টি করে আসন পেয়েছে।

জাতীয় পার্টি-জেপি পেয়েছে ১টি আসন। পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ১৪ দলের জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করবেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে আমির হোসেন আমু মিডিয়াকে এ তথ্য জানান।

জানা গেছে, জোট সঙ্গী তরিকত ফেডারেশনকে এবার আসন দেওয়া হয়নি। তরিকত ফেডারেশন চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারির ভাতিজা চট্টগ্রাম-২ আসনে সুপ্রিম পার্টির শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে।

জানা গেছে, বরিশাল-৩ আসনে রাশেদ খান মেনন, রাজশাহী-২ আসনে ফজলে হোসেন বাদশা ও সাতক্ষীরা-১ আসনে মুস্তফা লুৎফুল্লাহ। এসব আসনে দলীয় প্রার্থীর বদলে ওয়ার্কার্স পার্টি নৌকায় নির্বাচন করবে। জাসদকে ছাড়ের তালিকায় আছে কুষ্টিয়া-২ আসনে হাসানুল হক ইনু, বগুড়া-৪ আসনে এ কে এম রেজাউল করিম তানসেন ও লক্ষ্মীপুর-৪ আসনে মোশাররফ হোসেন নৌকা প্রতীকে নির্বাচন করবেন।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫ এর বোর্ড অফ ডিরেক্টরি নির্বাচন সম্পন্ন

কাঠালিয়ায় উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গণপদত্যাগ

মাশরাফিসহ ৫ জনকে হুইপ নিয়োগ, প্রজ্ঞাপন জারি

পাথরঘাটায় ব্রীজের অভাবে জীবনের ঝুঁকি বাড়ছে শিক্ষার্থীদের

৪৩ থেকে ৪৬তম বিসিএস বাতিলের দাবি বিএনপির

টঙ্গী নিউ লাইফ হাসপাতাল এন্ড ট্রমা সেন্টারে নবজাতক শিশু হত্যার অভিযোগ

আজ রোহিঙ্গাদের দেখতে যাবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহবান

একসঙ্গে এলো ‘ডেডবডি’ সিনেমার দুই পোস্টার, মুক্তি ঈদে