সোমবার , ১১ ডিসেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঝিনাইদহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ১১, ২০২৩ ১১:০৭ অপরাহ্ণ

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ১১ই ডিসেম্বর ২০২৩ ইং তারিখ সোমবারে ঝিনাইদহ পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আজিম-উল-আহসান,পুলিশ সুপার,ঝিনাইদহ। কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় অফিসার ফোর্সের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহন করেন।পাশাপাশি গঠনমূলক আলোচনা করেন এবং সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট সকল অফিসারদের নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি জেলা পুলিশে কর্মরত সকল অফিসার-ফোর্সের সর্বোচ্চ কল্যাণ ও সরকারি সুযোগ-সুবিধার নিশ্চয়তা এবং সকলকে সততা,নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সদস্যদের পুলিশ সুপার মহোদয় পুরস্কৃত করেন। তিনি সকলকে সততা,নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ ইমরান জাকারিয়া,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ,জনাব মুহাম্মদ মহিদুর রহমান,,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),জনাব মীর আবিদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার,ঝিনাইদহ সার্কেল,জনাব মো: মুন্না বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার,কোটচাঁদপুর সার্কেল,জনাব অমিত কুমার বর্মন,সহকারী পুলিশ সুপার,শৈলকুপা সার্কেল,আরআই পুলিশ লাইন্স,সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক ইন্সপেক্টর সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা,অফিসার ও ফোর্সবৃন্দ।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ভারত বিরোধিতা নয়, ভারত পক্ষালম্বনও নয়: বাংলাদেশের প্রয়োজন আত্মমর্যাদাশীল রাষ্ট্রনীতি

‘ট্রাক’ প্রতীক পেলেন মুন্সীগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এড. সোহানা তাহমিনা

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬জনের মৃত্যু ঘটনার ঘাতক বাস চালক গ্রেপ্তার

বিএনপি সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ সাবেক তিন সংসদ সদস্যসহ ২৩৮ জনের বিরুদ্ধে মামলা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

ঢাকা-কক্সবাজার ট্রেনে সর্বনিম্ন ভাড়া ৫১৫ টাকা, সর্বোচ্চ ২০৩৬

নির্বাচিত সরকার ছাড়া করিডোর নয়: টুকু

ভোলার তজুমদ্দিনে প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠলেও ভোটার উপস্থিতি নিয়ে সংশয়

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হলেন ঝালকাঠির ড. জিয়া হায়দার

টঙ্গী পশ্চিম থানার ব্যারাক থেকে এসআই মিল্টন কুন্ডুর ঝুলন্ত লাশ উদ্ধার