শনিবার , ১১ নভেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ফের মা হচ্ছেন আনুশকা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ১১, ২০২৩ ১১:৩৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা আবারও মা হতে চলেছেন। দিন কয়েক ধরেই খবরটি নিয়ে জোর গুঞ্জন ছিল, যদিও বিরাট বা আনুশকা কেউই এখন পর্যন্ত মুখ খুলেনি। তবে কোহলির জন্মদিনে ইডেনে স্ত্রী আনুশকার অনুপস্থিতি অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন কয়েক গুন বাড়িয়ে দিয়েছিল। এবার সেই জল্পনাই যেন স্পষ্ট হলো। কোহলির সঙ্গে অন্তঃসত্ত্বা আনুশকার দেখা মিলল।

বিশ্বকাপের ভারতের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। এর আগেই বেঙ্গালুরু পৌঁছেছে টিম ইন্ডিয়া। এদিন স্বামী বিরাট কোহলির হাত ধরেই হোটেলে ঢুকতে দেখা গেছে আনুশকাকে। যেখানে অভিনেত্রীর বেবি বাম্প লক্ষ্য করা গেছে।

আনুশকার পরনে ছিল কালো ঢিলেঢালা ফ্রক। খোলা চুল, রূপটান নেই বললেই চলে। ছিপছিপে চেহারায় স্পষ্ট অভিনেত্রীর স্ফীতোদর। অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগলে ছিলেন বিরাট। সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এরপরই তারকা দম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভাসাচ্ছেন ভক্তরা।
এর আগে সেপ্টেম্বর মাসের শেষের দিকে একটি ম্যাটারনিটি ক্লিনিকের বাইরে দেখা গিয়েছিল আনুশকাকে। যদিও সেসময় অভিনেত্রীর অনুরোধে কোনো ছবি প্রকাশ করেনি সংবাদমাধ্যম। বিরাটপত্নী তখন আশ্বস্ত করেন, খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা জানাবেন তারা। এর আগেই সবকিছু স্পষ্ট হল। দ্বিতীয়বারের মতো বিরাট-আনুশকার সংসারে আসতে চলেছে নতুন অতিথি।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে ধর্ষন মামলায় ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবন

ঝিনাইদহে বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়ার নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রংপুরে তৃতীয় লিঙ্গের প্রার্থীর ওপর জাতীয় পার্টির কর্মী-সমর্থকদের হামলা

মহেশপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস আজ

বাবা আনোয়ারুল হত্যার বিচার চান মেয়ে ডরিন

গাজীপুরের খুনের মামলার প্রধান আসামী ওমর ফারুক কক্সবাজারে গ্রেফতার

মুরাদ নূরের সুরে সামিনা চৌধুরী’র গান ‘মেঘবরষা’

ব্রাহ্মণবাড়িয়া’য় বিটিএসএফ-এর মতবিনিময়, পরিচিতি সভা ও সংবর্ধনা

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা বিএনপির