শুক্রবার , ১০ নভেম্বর ২০২৩ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শনিবার কক্সবাজারে দুই প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ১০, ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : আগামীকাল শনিবার চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত নবনির্মিত ১০২ কিলোমিটার রেললাইন, নবনির্মিত কক্সবাজার রেলওয়ে স্টেশন এবং মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চ্যানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন অনুষ্ঠান শেষে বিকেলে সোয়া ৩টায় মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্পের টাউনশিপ মাঠে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।

এদিকে, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চ্যানেল উদ্বোধনের পাশাপাশি সেখানে প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

কক্সবাজার জেলার মাতারবাড়িতে শুরু হয়েছে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর টার্মিনালের নির্মাণকাজ। দেশের প্রথম ও একমাত্র গভীর সমুদ্রবন্দর স্থাপনের জন্য ১৭ হাজার ৭৭৭ কোটি ২০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। মাতারবাড়ি টার্মিনাল বাস্তবায়িত হলে ১৬ মিটার বা ততোধিক গভীরতা সম্পন্ন বাণিজ্যিক জাহাজ গমনাগমন করতে সক্ষম হবে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে মাইলস্টোন হিসেবে কাজ করবে।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহ-৩ এর পরিবর্তনের প্রতীক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

বৃহস্পতিবার শুরু হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থোৎসব

কুয়াকাটায় অক্ষয় তৃতীয়ায় পুণ্যলাভ চেয়ে সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্র স্নান

ওয়াকার-উজ-জামান নতুন সেনা প্রধান হওয়ায় শেরপুরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, মিষ্টি বিতরণ-আতশবাজি

পুনাক মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ঘূর্ণিঝড় রেমাল: সুন্দরবনে দুই ঘণ্টা ধরে তাণ্ডব, ব্যাপক ক্ষয়-ক্ষতি

জয়ী হলে প্রয়াত সংসদ সদস্য’র অসমাপ্ত কাজ করতে চান হিরো আলম

আমাদের হাত আমাদের ভবিষ্যৎ শিরোনামে একুশে পাঠচক্রের ৭৬তম আসর অনুষ্ঠিত

আতশবাজি-ফানুস না ওড়ানোর আহ্বান ফায়ার সার্ভিসের

রোগীরা পান না! শাহজাদপুরে নর্দমায় মিললো সরকারি ওষুধ