বুধবার , ৮ নভেম্বর ২০২৩ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

সুগন্ধি ধানে কৃষকের হাসি

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ৮, ২০২৩ ১২:৫৯ পূর্বাহ্ণ

বার্তা প্রবাহ ডেস্ক : ব্রি ধান-৭৫ চাষে কৃষকের মুখে হাসি ফুটেছে। এ ধান স্বল্প জীবনকাল সম্পন্ন। এ ধান সুগন্ধি। ধানের চাল চিকন। ভাত ঝরঝরে হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি ধান-৭৫ চাষাবাদে ২০% সার কম লাগে। সুগন্ধি ও চিকন জাতের এ ধান বাজারে বেশি দামে বিক্রি হয়। তাই কৃষক এ ধান চাষাবাদ করে লাভবান হন। খেত থেকে এ ধান কাটার পর কৃষক রবি শস্য চাষাবাদ করতে পারেন। আগাম এ জাতের ধান চাষাবাদ করে কৃষক দুই ফসলি জমিকে তিন ফসলি ও তিন ফসলি জমিকে চার ফসলি জমিতে রূপান্তর করতে পারেন। তাই গোপালগঞ্জ, বাগেরহাট ও নড়াইল জেলায় এ ধানের চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, আমাদের কার্যালয় থেকে গোপালগঞ্জ নড়াইল এবং বাগেরহাট জেলার ধানের উৎপাদন বৃদ্ধি ও ব্রির জাত কৃষক পর্যায়ে জনপ্রিয়করণে কাজ করা হচ্ছে। এ বছর আমরা গোপালগঞ্জ, নড়াইল ও বাগেরহাটে ব্রি ধান-৭৫-এর ১০২ বিঘা জমিতে ১০২টি প্রদশনী প্লট করেছিলাম। প্রতি বিঘায় (৩৩ শতাংশ) এ জাতের ধান ১৯ মণ থেকে ২৩ মণ পর্যন্ত ফলন দিয়েছে। কৃষক পর্যায়েও এ জাতের ধানের চাষাবাদ ছড়িয়ে পড়েছে বলে জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের অন্য সাইন্টিফিক অফিসার সৃজন চন্দ্র দাস বলেন, মাত্র ১১০ দিনে বিঘাপ্রতি ১৯-২৩ মণ ধান পেয়ে খুশি গোপালগঞ্জ, বাগেরহাট ও নড়াইল জেলার কৃষক। ধানে পোকামাকড়ের আক্রমণ নেই। সুগন্ধি জাতের এ ধান চাষের পর কৃষক জমিতে রবি শস্য চাষাবাদ করেন। কৃষকের কাছে ব্রি ধান-৭৫ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় বলেন, বীজ সরবরাহ পেলে আমরা এ জাতের ধান চাষ কোটালীপাড়া উপজেলায় ছড়িয়ে দেব। এটি ছড়িয়ে দিতে পারলে কৃষক লাভবান হবেন। কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ গ্রামের কৃষক আবুল কালাম, সিরাজুল ইসলামসহ কয়েকজন জানান এ ধানের চাল চিকন হয়। ভাত হয় ঝরঝরে। এ ভাত রান্নার সময় সুগন্ধ বের হয়। আমন মৌসুমে একমাত্র সুগন্ধি চাল এটি। আমরা ধান গবেষণা ইনস্টিটিউটের পরামর্শ, বীজ-সার ও সহায়তা নিয়ে ব্রি ধান-৭৫ চাষ করেছি। উচ্চ ফলনশীল এ ধান চাষে সার খরচ ২০ ভাগ কম লেগেছে। এ ধান চাষ করে একই জমিতে বছরে তিন থেকে চারটি ফসল করতে পারি। তাই আমাদের দেখাদেখি অন্যান্য কৃষকও এ ধান চাষে আগ্রহ দেখাচ্ছেন। আমরা আগামী বছর আরও বেশি জমিতে এ ধানের চাষাবাদ করব।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

নলছিটিতে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

ঢাবি রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

রাজশাহীতে মতিহার থানা পুলিশের জালে ৩ অপহরণকারী, আটক অপহৃত উদ্ধার

সন্ত্রাসী হামলার শিকার বিএনপি নেতা আলী হোসেন

সুন্দরবনে আগুন: কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস, টহল দিচ্ছে হেলিকপ্টার

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচন নিয়ে রিট কার্যতালিকায়

৫ থেকে ৯ জানুয়ারি প্রচারণা-মিছিল নিষিদ্ধ

গরমে বেলের শরবত

ঘূর্ণিঝড় রেমাল: সুন্দরবনে দুই ঘণ্টা ধরে তাণ্ডব, ব্যাপক ক্ষয়-ক্ষতি

দেশবাসীকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ