রবিবার , ১ অক্টোবর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

দিনাজপুরে চ্যানেল আই’র ২৫তম বছরে পদার্পণ অনুষ্ঠান পালিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ১, ২০২৩ ৩:৫২ অপরাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি : ‘চ্যানেল আই ২৫ উচ্ছ্বাস-লাল সবুজের বিশ্বাস’ এই স্লোগানে দিনাজপুরে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে, চ্যানেল আই’র জন্মদিন-২৫তম বছরে পদার্পণ অনুষ্ঠান।

৩০ সেপ্টেম্বর মধ্যরাত শেষে ১লা অক্টোবর রাত ১২ টা এক মিনিটে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ২৫ পাউন্ড এর কেক কেটে চ্যানেল আই’র জন্মদিন-২৫তম বছরে পদার্পণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এর পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভা শেষে রাতব্যাপি চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নেচে-গেয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠে সকলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বৃহত্তর দিনাজপুরের সংসদ সদস্য এডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই। আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের ভারপ্রাপ্ত সভাপতি এসএম খালেকুজ্জামান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,দিনাজপুর চেম্বার অব কমার্স এর সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম,দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু,সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল,মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম, দিনাজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মাইকেল,সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-উর-রশীদ রাজা,দিনাজপুর জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহির শাহ ও জেলা শিল্প,কলা একাডেমির কালচারাল অফিসার মিনারা পারভীন ডালিয়া।

বিশিষ্ট ধারাভাষ্যকার হারুন-উর-রশীদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সাগত বক্তব্য রাখেন,চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী।
অনুষ্ঠানে দিনাজপুর নাট্য সমিতির সহ -সভাপতি সহিদুল ইসলাম,মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ,আমার চ্যানেল আই দর্শক ফোরাম- দিনাজপুরের যুগ্মসাধারণ সম্পাদক এম এ কুদ্দুস,যুগ্ম সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম মিনার,প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সিনিয়র সহ-সভাপতি শামীম শেখ,সাধারণ সম্পাদক সৈয়দ সায়েম হোসেন,মুকিদ হায়দার শিপন,দিনাজপুর উদ্যোক্তা বর্গের মডেরেটর এলিন, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামানিক,শিক্ষাবিদ কবির হোসেন স্যার, দিনাজপুর এক্সপ্রেস পত্রিকার সম্পাদক বাবু আহমেদ বাব্বা, সাংবাদিক প্রশান্ত জুন, উদ্যোক্তা রাকিব হাসান,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কণ্ঠশিল্পী সাদেকুল ইসলাম স্বাধীন সহ অন্যরা বক্তব্য রাখেন।

গান পরিবেশন করেন, বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের সভাপতি বিশিষ্ট কন্ঠ শিল্পী কবিয়াল এমএ কুদ্দুস সরকার বৈদেশিক, প্রশান্ত রায়, সুমি, মাসুদা, এসআই স্বাধীন, শাহী, মখলেস, মামুন, জুয়েল প্রমুখ।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

রাজাপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ব্রীজের মুখ আটকিয়ে ভবন নির্মান, ২ শতাধিক কৃষকরা শঙ্কিত

আপনার শিশুদেরকে মোবাইল আসক্তি থেকে দুরে রাখুন-ইউএনও নজরুল ইসলাম

উচ্চ আদালতে প্রার্থীতা ফিরে পাওয়ায় পাল্টে গেছে সিরাজগঞ্জ-৩ আসনের হিসেব নিকেশ

শেরপুরে বন্যার পানি কমায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন; সড়কে ১২৫ কোটি টাকার ক্ষতি

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

তিন দিনের রিমান্ডে কামাল মজুমদার

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

“আবাসনের দাবি ন্যায্য”, জবি শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস উপদেষ্টা মাহফুজের

রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

ঢাকায় বাংলাদেশ-সৌদি প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক যৌথ কমিটির সভা অনুষ্ঠিত