শুক্রবার , ৬ মার্চ ২০২৬ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
admin2
মার্চ ৬, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ

রহিম রেজা, ঝালকাঠি : ঝালকাঠির নলছিটি উপজেলায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকার শিমুলতলা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত প্রায় ৯টা ২৫ মিনিটের দিকে এসআই মো. হারুনার রশিদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় জুরকাঠি এলাকার শিমুলতলা মোড়ের পাকা রাস্তার ওপর অবস্থানরত মো. রিপন খলিফা (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক রিপন খলিফা নলছিটি উপজেলার সিকদারপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত মহরাম খলিফার ছেলে।

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির দেহ তল্লাশি করা হলে তার পরনে থাকা জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানিয়েছে, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ফরিদপুরে পেঁয়াজ চাষে ব্যস্ত চাষিরা

জননেতা খাইরুল হাসানের নেতৃত্বে কালীগঞ্জে জামায়াতের মোটর শোভাযাত্রা

গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন সড়ক নিরাপত্তার আজাদ হোসেন

মহেশপুরে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকের শুভ উদ্বোধন

মানসম্মত পণ্য উৎপাদনে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে: রাষ্ট্রপতি

শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতায় নকলার সোহেল রানা চ্যাম্পিয়ন

স্বর্ণ চোরাচালান দ্বন্দ্বে গোলাগুলিতে নিহত ২

জান-ই-আলম সরকার উচ্চ বিদ্যালয়ে নিরাপদ পানির স্টেশন ও ওয়াশ ব্লক উদ্ভোধন

মাতৃভাষা আন্দোলনের ৭৩ বছর পূর্ণ হলো আজ

সমমনা দলগুলোকে নিয়ে দেশ সাজাতে চাই