শুক্রবার , ১০ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ : আহত ৬

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১০, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ

ছবি ও সংবাদ >> নয়ন আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) : ১০ মে শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের যুগ্নীদহ ও বাঘাবাড়ি নামক ২ স্থানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও অপর ৬ জন আহত হয়েছে।

নিহতরা হলেন, টেটিয়ারকান্দা এলাকার সেলিমের স্ত্রী নারগিছ খাতুন (৩৫) ও শেলাচাপড়ীর মৃত ভোলা প্রামাণিকের ছেলে আরশেদ প্রামাণিক (৬০)। আহতদের উদ্ধার করে বাঘাবাড়ী উত্তরবঙ্গ ট্যাংলরি সমবায় সমিতি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, এদিন সকাল ১১ টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের যুগ্নীদহ এলাকায় ট্রাকের সাথে অটোভ্যানের মুখোমুখী সংঘর্ষে অটোভ্যানের যাত্রী নারগিছ খাতুন ঘটনাস্থলেরই নিহত হয় এপর অটোভ্যান চালক আহত হয়।

এছাড়া, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ী গ্যাস অফিস সংলগ্ন স্থানে মোটরসাইকেল-সিএনজি ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী আরশেদ প্রামণিক নিহত হয়।

শাহজাদপুর থানার এসআই সুমন সাঈদ ঘটানর সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত