বৃহস্পতিবার , ১১ জুন ২০২৬ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কলাপাড়ায় মালচিং পেপার প্রযুক্তিতে ফসল চাষের সফলতা প্রদর্শনী ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin2
জুন ১১, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মালচিং পেপার ব্যবহার করে বিভিন্ন ফসল চাষের ফলাফল প্রদর্শনী ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার নাওভাঙ্গা গ্রামে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. নাহিদ হাসান। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং হীড বাংলাদেশের আয়োজনে স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (এগ্রিকালচার) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
হীড বাংলাদেশ পাখিমারা শাখার ব্যবস্থাপক আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্পের মৎস্য কর্মকর্তা ইমরান হোসাইন, সফল কৃষক জহিরুল ইসলাম, ইয়াকুব সিকদার ও সুলতান সিকদারসহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রায় ৮০ থেকে ৯০ জন কৃষক-কৃষাণী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আব্দুল করিম বলেন, চলতি মৌসুমে মালচিং পেপার ব্যবহার করে ফসল চাষে কৃষকরা উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছেন।
হীড বাংলাদেশের স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্টের কৃষি কর্মকর্তা সোহেল সিকদার বলেন, মালচিং পেপার প্রযুক্তি ব্যবহারের ফলে উৎপাদন খরচ কমেছে এবং কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি জানান, হীড বাংলাদেশের পরামর্শ অনুযায়ী এ প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদে এ বছর ফলন ভালো হওয়ায় কৃষকরা গত বছরের তুলনায় বেশি লাভবান হবেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. নাহিদ হাসান বলেন, মালচিং পেপার প্রযুক্তি ব্যবহারে সেচের পানি কম লাগে, আগাছার বিস্তার হ্রাস পায়, রাসায়নিক সারের অপচয় রোধ হয় এবং মাটির আর্দ্রতা দীর্ঘসময় ধরে রাখা সম্ভব হয়। এছাড়া ফসলের ফলন বৃদ্ধি ও পোকামাকড়ের আক্রমণ কমাতেও এ প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, উন্নত ফলন নিশ্চিত করতে ফুল আসার আগে সলুবোর বোরন ও চিলেটেড জিংক প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানের শেষে সভাপতি আব্দুল করিম উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ নামল ১৯ বিলিয়ন ডলারে

বিএনপি নেতা ইউনুস মৃধার জন্মদিন পালিত

ঝিনাইদহ-৩-এ পরিবর্তনের প্রত্যাশা ও একজন যোগ্য প্রার্থীর গল্প!

আজ পেস্ট্রি খাওয়ার দিন

ঝালকাঠির কাঠালিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজে সংবর্ধনা ও নবীন বরণ-২০২৪ অনুষ্ঠিত

রংপুরে তৃতীয় লিঙ্গের প্রার্থীর ওপর জাতীয় পার্টির কর্মী-সমর্থকদের হামলা

পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ

ফিল্ম ক্লাবের নির্বাচন, সভাপতি পদে সামসুল আলম ও মেম্বার ইনচার্জ অ্যাডমিনিস্ট্রেশন ইকবাল

শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত পুলিশ সুপার আকরামুল হোসেন