রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদক
admin2
এপ্রিল ১২, ২০২৬ ৯:৫২ পূর্বাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় স্যাডো নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে।

শনিবার(১১ এপ্রিল) বিকাল ০৫ টায় কলাপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত মহিলা কলেজ সংলগ্ন খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ূন সিকদার।টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মুশফিকুর রহমান লিটু বিশ্বাসের সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মুসা তাওহিদ নান্নু মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী সমিতির সভাপতি নাজমুল ইসলাম, ক্রীড়া সংগঠক জামাল আকন, হেলাল উদ্দিন, নিজাম উদ্দিন, মোয়াজ্জেম হোসেন,নাসির উদ্দিন আহমেদ রতন, আল আমিন, লিটু, ফরিদ উদ্দিন, রহিমুল হক হিরু প্রমুখ। খেলা পরিচালনা করেন মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের শরীর চর্চা শিক্ষক সাইফুজ্জামান টুটুল এবং সাবেক ক্রিকেটার মাসুম বিল্লাহ। ধারা বর্ণনায় ছিলেন বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল এবং প্রভাষক ইভান মাতুব্বর। ২০টি দলের অংশগ্রহণে আয়োজিত টূর্ণামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন দশের আলো টিম অফিস মহল্লাকে হারিয়ে জয়লাভ করেন।

বক্তারা মাদক থেকে দূরে থেকে খেলাধুলাকে উৎসাহ দিয়ে এরকম টুর্নামেন্ট আয়োজনকে ধন্যবাদ জানান। সেই সাথে জ্বালানি সংকটের মধ্যে রাত্রিবেলা খেলা না চালানোর জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত