সেলিমুজ্জামন (সেলিম), চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি : বাংলাদেশের ডিপ্লোমা ফিজিওথেরাপি পেশাজীবী ও শিক্ষার্থীদের অধিকার, পেশাগত উন্নয়ন এবং মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে গঠন করা হয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ফিজিওথেরাপি কমিউনিটি (BDPC)-এর ৩০ সদস্যের আহ্বায়ক কমিটি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) দুপুরে রাজধানীতে আয়োজিত এক আনুষ্ঠানিক সভায় নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ফিজিও. নূর মোহাম্মদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিজিও. মোঃ রায়হান উদ্দিন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন
আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিজিও. নূর মোহাম্মদ।সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিজিও. মোঃ রায়হান উদ্দিন।
যুগ্ম আহ্বায়কবৃন্দ হচ্ছেন—ফিজিও. মোঃ মনির হোসেন, শাহরিয়ার চৌধুরী পুলক, সাদ্দাম হোসেন, মাহবুব আলম খান, আব্দুল কুদ্দুস ও আমিনুল ইসলাম।সদস্য সচিব: মোঃ মেরাজ হোসেন।যুগ্ম সদস্য সচিববৃন্দ: তারেক রহমান, মোঃ সুলতান, মিনহাজ উদ্দিন ও মোঃ আরিফুল রহমান।মুখ্য সমন্বয়ক: এবাদুল হক মিলন।যুগ্ম মুখ্য সমন্বয়কবৃন্দ: আসমা খাতুন রুমি, মোঃ রুবেল হোসেন, সুপ্রিয়া তঞ্চঙ্গা।
আঞ্চলিক মুখ্য সংগঠকবৃন্দ: মামুনুর রশিদ (উত্তরাঞ্চল)মোঃ রাশেদুল ইসলাম (দক্ষিণাঞ্চল)মোরশেদা খাতুন (পূর্বাঞ্চল)বিপ্লব রানা (পশ্চিমাঞ্চল)হাফিজুর রহমান (ঢাকা মহানগর), সদস্যবৃন্দ:মোঃ মেহেদী হাসান, খুশি আক্তার তুলি, মোঃ আনিছুর রহমান, আফরোজা আক্তার সুমা, জি এম হাকিম, নির্মলা খান, মাসুদ দেওয়ান ও নাহিয়ান আল মাসুদ নীড়।
সভায় উপস্থিত সদস্যরা বলেন—“ডিপ্লোমা ফিজিওথেরাপিস্টদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে BDPC ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংগঠন নয়, বরং সারাদেশের ফিজিওথেরাপিস্টদের জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম। ”সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও আহ্বায়ক ফিজিও. নূর মোহাম্মদ বলেন,“আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমাদের পেশাকে জাতীয় পর্যায়ে মর্যাদার আসনে পৌঁছে দিতে পারে। এই কমিটি হবে সেই স্বপ্ন বাস্তবায়নের প্রথম পদক্ষেপ।”
প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিজিও. মোঃ রায়হান উদ্দিন বলেন, “আমরা এমন একটি সংগঠন গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট তাদের পেশাগত গর্ব ও অধিকার নিয়ে গর্ব করতে পারবেন। আমাদের লক্ষ্য শুধুমাত্র দাবি নয়— বরং মানসম্মত ফিজিওথেরাপি সেবা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।”


















