শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন, এটি আমাদের কমিটমেন্ট : প্রেস সচিব

প্রতিবেদক
admin2
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটি আমাদের অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট। আগামীতে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। রাজনৈতিক সব দলের সঙ্গে আলোচনা হচ্ছে। আগামী নির্বাচনে সব ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন।

শুক্রবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের বাড়ি পরিদর্শনকালে এসব বলেন তিনি।

প্রেস সচিব বলেন, নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে হবে। ঢাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন ছিল। নির্বাচনে শান্তি-শৃঙ্খলা পুরোপুরি ছিল। কোনো ঘটনা ঘটেনি। ঢাকসু নির্বাচনে কে জিতেছে, কে হেরেছে, সেটা আমাদের বিষয় না। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সফল। ৮০ শতাংশের মতো ভোট কাস্ট হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বলেছেন- এটা একটি ফাউন্ডেশনাল ইলেকশন। এটি সামনের নির্বাচনগুলোকে দিকনির্দেশনা দেবে এবং বাংলাদেশের রাজনীতিকেও সামনে এগিয়ে নেওয়ার দিকনির্দেশনা দেবে। তাই এই নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে হবেই।

এসময় মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম, রেলওয়ে প্রকৌশলী ফয়জুল করিম খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

আইআইএফসি ও মার্কটেল বাংলাদেশ’র মধ্যে কৌশলগত সহযোগিতা ও সমঝোতা স্মারক স্বাক্ষর

এয়ার অ্যাম্বুলেন্সেই মঙ্গলবার ফিরছেন খালেদা জিয়া

মে দিবসে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের শোভাযাত্রা অনুষ্ঠিত

মুরাদ নূরের সুরে সামিনা চৌধুরী’র গান ‘মেঘবরষা’

নালিতাবাড়ী হানাদার মুক্ত দিবস পালন

টঙ্গীতে সিরাজ উদ্দিন বিদ্যানিকেত এন্ড কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শরীয়তপুরের তারেক রহমান ঐক্য পরিষদের উদ্যোগে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহে ঐতিহ্যবাহী গরু গাড়ি দৌড় প্রতিযোগিতা

ইফতারে রাখুন স্বাস্থ্যকর বেলের শরবত!

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন রাজবাড়ীর মুহাম্মদ আলী