বুধবার , ১৪ মে ২০২৫ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

‘আমরা ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি’

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১৪, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের যে বর্জ্য নদীতে পড়ে দিনদিন নদীগুলোর পরিস্থিতি খারাপ হচ্ছে। সামগ্রিকভাবে আমরা ভয়ংকর এক প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহর হোসেন চৌধুরী হলে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির উদ্যোগে মাওলানা ভাসানী ফারাক্কা লং মার্চ স্মরণে গণসমাবেশ উপলক্ষ্যে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ন্যাশনাল ইন্টারেস্টে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে মাওলানা হামিদ খান ভাসানী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন।

তিনি বলেন, একটা স্টাইল হয়েছে যে, ভারতের বিরুদ্ধে কিছু বললে সে বোধহয় পশ্চাৎপদ, সে বোধহয় আধুনিক নয়, সে প্রগতিশীল থাকবে না— এ রকম প্রবণতা খুব পরিকল্পিতভাবে মাইন্ডসেট চালানো হয়েছে। আমাদের কিছু বুদ্ধিজীবী থেকে শুরু করে অনেকের মধ্যে এই প্রবণতা রয়েছে। কিন্তু এ দেশে ভারতীয় আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে এই শব্দগুলো ব্যবহার করেছে বামপন্থিরা। কিন্তু এখন সেভাবে তারা সোচ্চার নেই।

এই বিএনপি নেতা বলেন, ফারাক্কা বাঁধ চালু করার বিষয় শেখ মুজিবকে জানানো হয়েছিল যে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। তখন শেখ মুজিব অনুমতি দিলেন। সর্বনাশ সেদিনই হয়ে গেছে। এরপর আর তারা (ভারত) মনেই করেনি বাংলাদেশের সঙ্গে কথা বলা দরকার।

গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদসহ অনেকে।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহের মহেশপুরে হয়েছে বৃষ্টি ভেজা ইত্যাদি : হানিফ সংকেত

জারির অপেক্ষায় জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন

রোটারি ইন্টারন্যাশনালের আড়ালে শতকোটি টাকা পাচার ও অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ

মাদকসেবী ধরে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ এএসআই তৌফিক হোসেনের বিরুদ্ধে

ট্রাক প্রতীক পেল ঝিনাইদহ -৩ আসনের স্বতন্ত্র প্রার্থী চঞ্চল

কলাপাড়ায় ডাকাতির চেষ্টার সময় দুই যুবক আটক

শেরপুরে ঝড়ের তাণ্ডবে কলা চাষিদের মাথায় হাত

কাপ্তাই উপজেলা প্রশাসন ৩ দিনব্যাপী তারুণ্যের মেলা উদ্বোধন

রাজাপুরে রাতের আঁধারে ঘর উত্তোলনের অভিযোগ

নড়িয়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর’কে ফুলেল শুভেচছা