সোমবার , ৫ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঘরেই রান্না করুন সুস্বাদু রূপচাঁদার দোপেঁয়াজা!

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ৫, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ

মোস্তাফিজুর রহমান উজ্জল, সহকারী সম্পাদক : দেশের বিশিষ্ট রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা রূপচাঁদা মাছের দারুন সুস্বাদু একটি রেসিপি দিয়েছেন। এটি হলো রূপচাঁদা মাছের দোপেঁয়াজা রেসিপি। তো, আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক।

উপকরণ :
রূপচাঁদা মাছ তিনটা, পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, আদা ও রসুন বাটা এক চা চামচ, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এক চা চামচ করে, জিরা গুঁড়া হাফ চা চামচ, লবণ স্বাদমতো, টমেটো দুইটা, কাঁচা মরিচ ফালি ৫/৬ টা, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, লেবুর রস এক চা চামচ।

রান্নার প্রণালি :
রূপচাঁদা মাছ আস্ত কেটে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর পানি ঝরিয়ে লবণ, হলুদ লেবুর রস মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। তারপর ফ্রাইপ্যানে হালকা করে ভেজে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিন।

এই পর্যায়ে আদা রসুন বাটা, হলুদগুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে কষিয় নিন।পরে টমেটো দিয়ে ৫ মিনিট রান্না করে অল্প ঝোলের পানি দিন। ফুটে উঠলে ভাজা মাছ, কাঁচা মরিচ ফালি, জিরা গুঁড়া দিয়ে ঢাকনাসহ রান্না করুণ আরও ৫ মিনিট। শেষে ধনেপাতা কুচি দিয়ে লবণ চেখে নামিয়ে নিন। ব্যস, রান্না হয়ে গেলো রুপচাঁদা মাছের দোপেঁয়াজা।

আফরোজা খানম মুক্তা : স্বত্ত্বাধিকারী, সৌখিন কারুশিল্প।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পদার্পণে শীতবস্ত্র বিতরণ

ঢাকাসহ চার বিভাগে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজ শুরু

জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণের দিন আজ

গণমাধ্যমকর্মী আইন নিয়ে মতামত নেওয়া শুরু

শরীয়তপুরে মামলা প্রত্যাহারের দাবিতে প্রবাসী আজিজুল বেপারীর সাংবাদ সম্মেলন

নিউইয়র্কের কুইন্স কাউন্টি কমিটি মেম্বার পদে আবু জাফর মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত

শেরপুরে ৫ বছরে সরিষার উৎপাদন বেড়েছে প্রায় ৪ গুন

সরাসরি আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

‘চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত