শুক্রবার , ২ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

গাজীপুরের খুনের মামলার প্রধান আসামী ওমর ফারুক কক্সবাজারে গ্রেফতার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ

অপরাধ প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে ছুরিকাঘাতে ভিকটিম আরিফুল খুনের চাঞ্চল্যকর মামলার প্রধান পলাতক আসামী ওমর ফারুক (৩০)’কে কক্সবাজার থেকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‌্যাব-১৫।

র‌্যাবের দেয়া তথ্য মতে, ভিকটিম আরিফুল ইসলাম (২৭) এর সাথে অভিযুক্ত ওমর ফারুক এর টাকা-পয়সার লেনদেন নিয়ে ঝগড়া বিবাদ হয়। পরবর্তীতে গত ২৭/০৪/২০২৫ তারিখ অভিযুক্ত ওমর ফারুকের বাড়িতে ভিকটিমের পরিবারের সাথে পৈত্রিক জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। তাদের চিৎকার শুনে ভিকটিম আরিফুল ঘটনাস্থলে পৌছালে পূর্ব শত্রæতার জের ধরে আসামী ওমর ফারুক তার হাতে থাকা সুইচ গিয়ার দ্বারা হত্যার উদ্দেশ্যে ভিকটিমের বাম পার্শ্বে তলপেটে চুরিকাঘাত করে এবং এলোপাতারি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। পরে আশেপাশের লোকজন ভিকটিমকে গুরুত্বর অবস্থায় শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে গত ২৮/০৪/২০২৫ তারিখ ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ভিকটিম আরিফুল’কে মৃত ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে ভিকটিমের ভাই বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন। যাহা টঙ্গী টঙ্গী পূর্ব থানার মামলা নং-৫৭ তারিখঃ-৩০/০৪/২০২৫ খ্রিঃ ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড। পরে গাজীপুরের টঙ্গীতে চুরিকাঘাতে যুবক হত্যার বিষয়টি মিডিয়ায় ব্যপকভাবে আলোচিত হয়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১ আসামী গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এবং র‌্যাব-১৫ এর সহায়তায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামী মোঃ ওমর ফারুক (৩০), পিতা-আবুল কাশেম, সাং-পাগাড়, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর’কে ইং ০২/০৫/২০২৫ তারিখ ০২.৪৫ ঘটিকার সময় কক্সবাজার জেলার সদর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

জাহানারা ইসলাম ইন্তেকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের শোকবার্তা

ম্যাজিষ্ট্রেটের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে আইনজীবিদের আদালত বর্জন অব্যাহত

সুগন্ধি ধানে কৃষকের হাসি

ধুনটে নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে মে দিবস পালিত

দিনাজপুরে চ্যানেল আই’র ২৫তম বছরে পদার্পণ অনুষ্ঠান পালিত

দৌলতখানে ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন

বাংলাদেশ শ্রমিক কংগ্রেসের উদ্যোগে মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

সাংবাদিক জাওহার ইকবাল খানের বাবার মৃত্যুতে ডিএসইসির শোক

জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে ৩৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের উঠান বৈঠক

রাশিয়া-ইউক্রেন ‘মধ্যস্থতা’ থেকে সরে গেল আমেরিকা!