শুক্রবার , ১৪ মার্চ ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

আজ রোহিঙ্গাদের দেখতে যাবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মার্চ ১৪, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প শুক্রবার (১৪ মার্চ) পরিদর্শন করবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রায় সাত বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে এসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সূচি অনুযায়ী সফরের দ্বিতীয় দিন আজ প্রথমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

দুপুর ১২টায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন গুতেরেস। প্রথমে তিনি রোহিঙ্গা কালচারাল সেন্টারে সাংস্কৃতিক কর্মকাণ্ড উপভোগ করবেন। এরপর যাবেন রোহিঙ্গা লার্নিং সেন্টারে। সেখানে রোহিঙ্গা যুবকদের সঙ্গে মতবিনিময় করবেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা জনগোষ্ঠীর উৎপাদিত পাটজাত পণ্যের কারখানাও পরিদর্শন করবেন তিনি।

অন্যদিকে, ড. ইউনূস কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর, সেখানে একটি প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর তিনি একটি জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরে নামাজ ও বিশ্রামের বিরতি নেবেন।

দুপুর ২টার পর ড. ইউনূস জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে তিনি মতবিনিময় করবেন মহাসচিবের সঙ্গে। পরে দুইজনে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন।

চার দিনের সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় নাসিরনগরে শিবিরের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন

কারামুক্ত হলেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন

অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব

জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর, তাই সংলাপে ডাকা হয়নি : মাহফুজ আলম

নাসিরনগরে দুই গোষ্ঠীর বিদ্যমান সংঘর্ষে নিহত ১, আহত ১০; দ্বন্দ্বে ছয় মাসে ৩ খুন!

জাতীয় নির্বাচনে ব্যবহার হচ্ছে না সিসি ক্যামেরা

ঝিনাইদহে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কলাপাড়ায় ডাকাতির চেষ্টার সময় দুই যুবক আটক

লৌহজংয়ে অসহায় পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ