বুধবার , ২২ জানুয়ারি ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ইসলামি দলগুলো আগামী নির্বাচনে এক হয়ে লড়বে

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ২২, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : আগামী সংসদ নির্বাচনে এক হয়ে লড়বে ইসলামি দলগুলো। মঙ্গলবার বরিশালের চরমোনাই মাদরাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও জামায়াতে ইসলামীর আমিরের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য দেন দুই নেতা।

নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াতে ইসলামীর বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে কর্মী সম্মেলনে অংশ নেওয়ার আগে আমির ডা. শফিকুর রহমান সদর উপজেলার চরমোনাই আহছানাবাদ জামিয়া রশীদিয়া ইসলামিয়া মাদরাসায় গিয়ে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের উদ্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘জামায়াতে ইসলামীর আমিরসহ অন্য নেতারা চরমোনাই এসেছেন। আল্লাহ যেন আমাদের ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে ভালো কাজ করার তৌফিক দান করেন।’

এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘সবাইকে সামনে রেখে বলতে চাই আমরা শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসি, আল্লাহ যেন আমাদের এই ভালোবাসাকে কবুল করেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। সেটা আগে, তারপর নির্বাচন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘রাজনীতির মাঠে চিন্তার ব্যবধান থাকতে পারে। ভিন্নতা থাকতে পারে। আমাদের উদ্দেশ্য ঢাকা পৌঁছার।’ মতবিনিময় শেষে উভয় দলের শীর্ষ নেতারা চরমোনাই দরবার শরীফের মসজিদে একসঙ্গে জোহরের নামাজ আদায় করেন। এর আগে দুপুর ১২টার দিকে জামায়াত আমির চরমোনাই পৌঁছান। পরে চরমোনাই আহছানাবাদ জামিয়া রশীদিয়া ইসলামি মাদরাসা পরিদর্শন করেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ভোলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.টি.এম রেজাউল করিম‘র অবসরজনিত বিদায়

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি ও স্কুল ব্যাগ বিতরণ

শেরপুরে ৫ বছরে সরিষার উৎপাদন বেড়েছে প্রায় ৪ গুন

১৪ দলীয় জোট শরিকদের জন্য ৭টি আসন ছাড়লো আওয়ামী লীগ

বাকৃবিতে বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডের ফাইনাল অনুষ্ঠিত

প্রকৌশলী ভাইয়ের জন্য ভোট চাইতে মহাকাশযান গবেষক নির্বাচনের মাঠে

গণমাধ্যম ব্যক্তিত্ব, টেলিভিশন উপস্থাপক জামিল আহমেদের পিএইচডি ডিগ্রি অর্জন

এন,আর,বি কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর জুমারবাড়ি উপশাখা উদ্বোধন

কুমিল্লা, ময়মনসিংহ সিটিসহ ২৩৩ নির্বাচনের তফসিল ঘোষণা