রবিবার , ১৯ জানুয়ারি ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বনশ্রী-আফতাবনগর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বাবলু পন্ডিত, সম্পাদক জহির

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ১৯, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হয়েছেন মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

রাজধানীর দক্ষিণ বনশ্রী আমাজন রেস্টুরেন্টে শুক্রবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ১৩ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী এই কমিটি অনুমোদন দেওয়া হয়। জহুরুল ইসলাম এর পরিচালনায় এক জরুরী সভায় সবার সম্মতিক্রমে কন্ঠভোটের মাধ্যমে সভাপতি হিসেবে মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত ও সাধারণ সম্পাদক হিসেবে জহুরুল ইসলামকে মনোনিত করা হয়।

পরবর্তীতে একই মাধ্যমে সিনিয়র সহ সভাপতি মো. আবুল হাসিম, সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান খান, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, কোষাধ্যক্ষ মো. কবির হোসেন, প্রচার সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ, মহিলা বিষয়ক সম্পাদিকা সোনিয়া হক, এক নম্বর সদস্য মাহমুদুল আলম খান, দুই নাম্বার সদস্য রাকিব হোসেনকে মনোনিত করা হয়।

এর আগে নবনির্বাচিত সভাপতি মো: মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইকবাল খান জাহিদ।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. মনিরুজ্জামান।
এসময় বনশ্রী আফতাবনগরের বাসিন্দাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সকল সদস্যরা।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

মহেশপুরে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকের শুভ উদ্বোধন

অতিবৃষ্টি-পাহাড়ি ঢলে শেরপুরের নদীর পানি বাড়ছে

সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আদালতে মামলা, প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

দলমত নির্বিশেষে ২৫০০ শত পরিবারের মধ্যে টিসিবির পণ্য দিচ্ছে শেখ হাসিনা সরকার

কেন্দ্রীয় শহীদ মিনারে সার্বক্ষণিক যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত র‍্যাব

জীবননগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে জামায়াতের নগদ অর্থ বিতরণ

যাত্রাবাড়ী এলাকা থেকে পেট্রোল বোমা ও ককটেল সহ ৪ জন গ্রেফতার

আলোচিত খলিলকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

সাদিয়া শিমুলের রেসিপিতে পুরান ঢাকার খাসির গ্লাসি!

রাজাপুরের সাতুরিয়ায় চাল বঞ্চিতদের মানববন্ধন ও বিক্ষোভ