রবিবার , ১২ জানুয়ারি ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

উত্তরা পূর্ব থানার ওসিকে পুনর্বহাল চেয়ে মানববন্ধন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ১২, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ণ

বার্তা প্রবাহ ডেস্ক : উত্তরা সচেতন নাগরিক বৃন্দ নামের ব্যানারে উত্তরা পূর্ব থানার ওসিকে পুনর্বহাল চেয়ে ১১ জানুয়ারি ২০২৫ শনিবার মানব বন্ধন করেছেন এলাকাবাসী। উল্লেখ্য যে, গত আগস্ট এর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পরে উত্তরা পূর্ব থানা এলাকার আইন-শৃঙ্খলা ভেঙ্গে পড়েছিল, এমতাবস্থায় পুলিশ প্রশাসন কর্তৃপক্ষের নির্দেশনায় জনাব মহিববুল্লাহ অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করিয়া অত্যন্ত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত অত্যান্ত পরিশ্রমের মাধ্যমে উত্তরা থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে নিয়ে এসেছেন। তিনি দীর্ঘ চার মাস পরিবার পরিজন রেখে ২৪ ঘন্টা থানা এলাকায় অবস্থান করিয়া আইনশৃঙ্খলার স্বাভাবিক অবস্থা তৈরি করেছেন। অপরাধীদের গ্রেফতারে তার ছিল আপোষহীন সংগ্রাম, চাঁদাবাজি বন্ধে তার ছিল অপ্রতিরোধ্য সংগ্রাম, তার মত অফিসারের আপোষহীন কাজের কারণে স্বস্তি লাভ করেছে উত্তরাবাসী যা বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগযোগ মাধ্যমে প্রশংসিত হয়েছে।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় একজন সাবেক অফিসার ইনচার্জকে গ্রেপ্তারের পর পালায়ন ছিল অনাকাঙ্খিত। এখানেও তিনি দক্ষতার সহিত দায়িত্ব পালনের স্বাক্ষর রেখেছেন। যেখানে শুধুমাত্র সিপাহি আসামি পাহারা দেয় সেখানে তিনি একাধিক অফিসার পর্যন্ত নিয়োগ দিয়েছেন। একজন অফিসারের সামান্য গাফলতিতে এ ঘটনা সংঘটিত হয়েছে যা দুঃখের বিষয়। উক্ত আসামি পালায়নের পরে সাহসী অভিযান দেশের সকল আইন-শৃঙ্খলা বাহিনী অব্যাহত রেখেছে, আমরা আশা করি প্রত্যাশা করি তিনি আবার গ্রেপ্তার হবেন, আইনের কাছে সোপর্দ হবেন, পুলিশ হেফাজতে আসামি পলায়ন আজকের নতুন ঘটনা নয়, এরকম ঘটনা আরো বহুবার ঘটেছে, কিন্তু তাদেরকে গ্রেফতার করতেও পুলিশ সক্ষম হয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে পুলিশের মনোবল ভেঙ্গে দেওয়ার জন্য কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা সে বিষয়টিও বিবেচনায় রাখতে হবে, দেশের এই ক্রান্তিলগ্নে পুলিশের মনবল কে বৃদ্ধি করার জন্য দল মত নির্বিশেষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের একযোগে কাজ করতে হবে, পুলিশের মনোবল যাতে ভেঙে না যায় এজন্য উত্তরা পূর্ব থানার স্বনামধন্য অফিসার ইনচার্জ জনাব মহিবুল্লাহ কে যে প্রত্যারের আদেশ প্রদান করছে তা সসম্মানে তুলে নিয়ে তাকে স্বাভাবিকভাবে কাজ করার পরিবেশ দেওয়া, দল মত ভুলে গিয়ে ছাত্র জনতার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অফিসার ইনচার্জ মহিবুল্লাহ সহ দেশের সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে সকলকে সহায়তা করার জন্য মানববন্ধনে বক্তারা উদাত্ত আহ্বান জানান।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

শরীয়তপুরে বজ্রপাতে দুই নারীসহ তিন জনের মৃত্যু

ঝিনাইদহে জেলা বিএনপি’র কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৪৬৮ জনের নামে মামলা

জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশ বিষয়ক কনফারেন্স

মহান মে দিবস আজ

রাজাপুরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ ২৩শ গাছের চারা বিতরন

টিআর, কাবিখা, কাবিটা প্রকল্পের ব্যাপক সুনামে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য

মুন্সীগঞ্জের মেঘনায় নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

রাজাপুরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিল আটকে দিয়েছে এলজিইডি

স্বেচ্ছাসেবী বন্ধু সংগঠন প্রথম বাংলাদেশ এর আত্মপ্রকাশ

মহেশপুরে গরীর, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত