শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

চীনে আতঙ্ক নতুন ভাইরাস; ছড়িয়ে পড়ার শঙ্কায় জরুরি অবস্থা জারি!

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ৪, ২০২৫ ৯:৩৮ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের পাঁচ বছর পর চীনে এবার নতুন ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে হিউম্যান মেটাপনিমোভাইরাস (এইচএমপিভি) নামে একটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। এসব কারণে চীনে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে।

চীনের স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বিভিন্ন পোস্টে বলা হচ্ছে, নতুন এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে হাসপাতাল ও শ্মশানগুলোতে চাপ বাড়ছে বলেও দাবি করা হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালে ভিড় বেড়েছে। কিছু ব্যবহারকারী জানিয়েছেন, ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমপিভি, মাইকোপ্লাজমা নিউমোনিয়া, কভিড-১৯ ও একাধিক ভাইরাস চীনে ছড়িয়ে পড়ছে। এসব কারণে চীনে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে। তবে এ বিষয়টি নিশ্চিত করা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, এইচএমপিভি ভাইরাসের লক্ষণগুলো করোনার মতো হতে পারে। তারা এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যেম এক্সে সার্স-কোভ-২ (কভিড-১৯) নামের একটি হ্যান্ডল থেকে বলা হয়েছে, চীন একাধিক ভাইরাসের উত্থানের মুখোমুখি। যার মধ্যে রয়েছে ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমপিভি, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কভিড-১৯। হাসপাতালগুলোতে নিউমোনিয়া এবং হোয়াইট লাংয়ে আক্রান্ত শিশুদের চাপ বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গত শুক্রবার জানিয়েছে, নিউমোনিয়া আক্রান্ত রোগী বাড়ায় ছোট আকারে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা পরিচালনা করছে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে ৩ বছরেও শেষ হয়নি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিতরণকৃত ঘরের কাজ

“নোবিপ্রবিতে স্পোর্টস ক্লাবের যাত্রা শুরু”

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডেন্টাল ইউনিটের উদ্বোধন

জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে ৩৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের উঠান বৈঠক

আপনার শিশুদেরকে মোবাইল আসক্তি থেকে দুরে রাখুন-ইউএনও নজরুল ইসলাম

সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের

শাহাদাত হোসেনকে প্রশাসক নিয়োগ: প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাল জেলা বিএনপি

মধুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: চন্দনা ও বারাসিয়া নদীর প্রাণবন্ত উৎসব

ইফতারে থাকুক কাবলি ছোলার স্বাস্থ্যকর সালাদ!

বাংলাদেশের রেলপথ ব্যবহার করতে চায় ভারত, ভাবছে সরকার