শুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো নেস্ট

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ৩, ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ণ

মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ : দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের। শীতকাল এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে যায়। খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে। বৃদ্ধ, শিশু ও ফুটপাতের গরিব মানুষ গরম কাপড়ের অভাবে মারাও যায়। গত কয়েক দিন থেকে দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা অনেক বেড়েছে।

তাই প্রতি বারের ন্যায় এবারের শীতেও রাজধানী ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নারায়ণগঞ্জ একযোগে শীতার্ত পথশিশু, অসহায় গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট।

খ্রিস্টাব্দ নতুন বছর ২০২৫ সালের ১লা জানুয়ারি বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টা থেকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে শুরু করে সায়দাবাদ, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আজিমপুর, নিউ মার্কেট, সাইন্সল্যাব, কাঁটাবন, শাহবাগ, বাংলা মটরস, মালিবাগ এবং নারায়ণগঞ্জ ২নং গেইট থেকে চাষাড়া ঘুরে ঘুরে রাস্তার পাশে শুয়ে থাকা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

রাজধানী ঢাকার শীতবস্ত্র বিতরণ কার্যের নেতৃত্বে ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট এর প্রতিষ্ঠাতা সাংবাদিক রিদওয়ান আহমেদ, চেয়ারম্যান মোঃ আকিদুল ইসলাম, মোঃ রায়হান আহমেদ, মোঃ ওয়াহিদুর রহমান (প্রিতম) এবং নারায়ণগঞ্জের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মাঈনুল হাসান ক্বাদেরী।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেটাকম প্রজেক্ট টিম লিডার পদে লোক নেবে হুয়াওয়ে

ঐতিহাসিক ৭ নভেম্বর আজ

জনমতের কেন্দ্রে এবিএম মোশাররফ হোসেন, মন্ত্রিত্বে দেখতে চায় পটুয়াখালীবাসী

উপজেলা পরিষদ নির্বাচন : শেষ ধাপে চেয়ারম্যান হলেন যারা

আ’লীগ-বিএনপির প্রভেদ বাকশাল আর গণতন্ত্রে : মঈন খান

দেশের দক্ষিণাঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

সাংবাদিক পুত্র রাফছান মোল্লা’র দ্বিতীয় জন্মবার্ষিকী আজ

ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন, এটি আমাদের কমিটমেন্ট : প্রেস সচিব

জান-ই-আলম সরকার উচ্চ বিদ্যালয়ে নিরাপদ পানির স্টেশন ও ওয়াশ ব্লক উদ্ভোধন