শনিবার , ২ নভেম্বর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ভোলায় আরও ১৯টি গ্যাস কূপ খনন করা হবেঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ২, ২০২৪ ৯:৪৪ পূর্বাহ্ণ

ভোলা প্রতিনিধি : ২০২৮ সালের মধ্যে ভোলায় খনন করা হবে আরও ১৯টি গ্যাস কূপ। আমাদের দেশে গ্যাসের তীব্র সংকট চলছে। দরকার ৪ হাজার এমএমসি গ্যাস। স্থানীয় এবং আমদানি মিলিয়ে ৩ হাজার এমএমসি গ্যাস পাওয়া যাচ্ছে। এই সংকট মোকাবেলায় বছরে প্রায় ৬ হাজার কোটি টাকার এলএমজি গ্যাস আমদানি করি। ভোলায় আরও গ্যাস পাওয়া যায় কি না তা দেখার জন্য আজকের এই সফর।

শুক্রবার (০১ নভেম্বর) দুপুরে ভোলার পশ্চিম ইলিশা ২নং গ্যাস কূপ পরিদর্শন কালে বিদ্যুৎ, জ্বলানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোঃ ফাওজুন কবির খান এ কথা বলেন।

তিনি আরও বলেন ২০২৫ সালের মধ্যে আরও ৫ টি এবং ২০২৮ সালের মধ্যে ১৪টি মোট ১৯ টি নতুন কূপ খনন করা হবে। এগুলো উন্মুক্ত দরপত্রের মাধ্যম খননের দায়িত্ব দেওয়া হবে। উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে যে পায়। এসব কূপ খননের দায়িত্ব আগের মত পছন্দের লোককে দেওয়া হবে হবে না। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দায়িত্ব দেওয়া হবে।

দেশের যে পরিস্থিতি তাতে কোনো সরকারের পক্ষেই সিদ্ধান্ত গ্রহন করা সম্ভব নয়। এক জায়গায় গ্যাস পাওয়া গেলে তার আশপাশে আরও গ্যাস থাকে। এখানে আবাসিক গ্যাস ও শিল্প গ্যাস রয়েছে। আবাসিক গ্যাস নিয়ে আমরা সমস্যায় আছি। সারা দেশের আবাসিক গ্যাস বন্ধ করে দেয়া হয়েছে। বাসা বাড়িতে গ্যাস না দেওয়া এটা জাতীয় সিদ্ধান্ত। ভোলার গ্যাস আবাসিকে পাবেনা। জাতীয় সিদ্ধান্ত হলে ভোলাসহ সারাদেশের বাসা বাড়িতে গ্যাস পাবে। শিল্পের জন্য যদি গ্যাস প্রয়োজন হয় তবে সুন্দরবন গ্যাস কোম্পানি তার ব্যবস্থা করবে।

এখানকার লোক উপকৃত হবে যদি রপ্তানীমুখী শিল্প কিংবা ইন্ডাষ্ট্রিয়াল কারখানা করা যায়। এখানে যে গ্যাস আছে তা ব্যবহৃত হচ্ছে না। সেটা কিভাবে ব্যবহার করা যায় তা আমরা বিবেচনা করবো। ভোলায় একটি পাওয়ার প্লান্ট আছে, আরও একটি পাওয়ার প্লান্ট করা যায় কিনা তা আমরা দেখছি। এর সাথে ইকোনমিক জোন করার সম্ভাব্যতা রয়েছে। এখানে সার কারখানা করতে পারলে অনেক বেকারত্ব দুর হবে।

পরে জ্বালানি উপদেষ্টা বোরহানউদ্দিন শাহবাজপুর গ্যাসফিল্ড, বোরহানউদ্দিন উপজেলায় স্থাপিত গ্যাসভিত্তিক ২২০ মেগাওয়াট উৎপাদন প্লান্ট ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কম্বাইন সাইকেল ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্ট পরিদর্শন করেন। এ ছাড়া গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা সুন্দরবন গ্যাস কোম্পানির ডিআরএস ও সিএনজি স্থাপনাকেন্দ্রের অগ্রগতি পরিদর্শন করেন।

এসময় জ্বালানি উপদেষ্টার সাথে জ্বালানি সচিব, বিদ্যুত সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান, ভোলার জেলা প্রশাসকসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

কমতে পারে রাতের তাপমাত্রা

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩৫ দিন পর মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার

সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মাদক সম্রাজ্ঞী কারিমাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও র‍্যাালী

বাকৃবিতে বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডের ফাইনাল অনুষ্ঠিত

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আলমসাধু উল্টে চালক নিহত

হিলিতে চেয়ারম্যান কাউছারকে পুর্নবহালের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

কারও উপর নির্ভর করে গণতন্ত্র আসবে তা মনে করি না: ফখরুল

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রিভিউ শুনানি আজ

হলিধানী মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর নতুন বই বিতরণ

ঠাকুরগাঁওয়ে শিক্ষকদের অ্যাপ্লিকেশন টু দ্যা চিপ অ্যাডভাইজার কর্মসূচি পালন