শুক্রবার , ১ নভেম্বর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

আজ থেকে কাঁচাবাজারেও নিষিদ্ধ পলিথিন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ১, ২০২৪ ১০:৩১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : আজ থেকে দেশের কাঁচাবাজারেও নিষিদ্ধ হচ্ছে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার। গত ২৪ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সিদ্ধান্তের কথা জানান।

তখন তিনি বলেন, ১ নভেম্বর থেকে পলিথিনজাতীয় সব ধরনের ব্যাগ নিষিদ্ধ এবং কোনো ক্রেতাকে এ ব্যাগ দেওয়া যাবে না। এ ছাড়া পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমে কাঁচাবাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে।

এরই অংশ হিসেবে আজ থেকে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর মনিটরিং চালু করা হচ্ছে। পাশাপাশি পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও চালানো হবে অভিযান।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সমন্বয়কারী লিংকন গায়েন বলেন, এটা সত্য যে পলিথিন পরিবেশ, খাল-নদী ও মাটির জন্য বিপজ্জনক। সেজন্য এটি বন্ধ হওয়া দরকার। পাশাপাশি এটিও সত্য যে, বাজারে বিকল্প সামগ্রী না দেওয়ায় বিভিন্ন সময় সরকারের নেওয়া পলিথিন বন্ধের ঘোষণা সুফল পায়নি। এবারেও আমরা মনে করি যে সাধারণ মানুষ এখনও প্রস্তুত হয়ে উঠতে পারেনি।

তিনি পরামর্শ দেন, শুরুতেই কাঁচাবাজার নয়, বরং পলিথিন উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। পাশাপাশি পাটসহ পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে সচেতনতা গড়ে তুলতে হবে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

সংসদ ভেঙে নতুনভাবে নির্বাচনের দাবি ৪০ বিশিষ্ট নাগরিকের

অহনা কাকে জানোয়ার বলেছিলেন, জানালেন শামীম!

ভারতে লোকসভা নির্বাচন : বেনাপোলে ৫ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

অনলাইনে মনোনয়নপত্র দাখিল অসম্ভব কিছু না- সিইসি

নালিতাবাড়ী হানাদার মুক্ত দিবস পালন

রাজশাহীতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

শরীয়তপুরের তারেক রহমান ঐক্য পরিষদের উদ্যোগে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে সাব-রেজিষ্ট্রারের হস্তক্ষেপে টাকা ফেরত পেলেন ভূক্তভোগী

রাতে ডাকাতি প্রতিরোধে টংগী-পাঁচদোনা সড়কের জঙ্গল ও ঝোঁপঝাড় পরিষ্কার