বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কালীগঞ্জ হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে চালক নেই, জরুরী সেবা থেকে বঞ্চিত রোগীরা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ২৩, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ

মোস্তাফিজুর রহমান কাজল, বিশেষ প্রতিনিধি : অ্যাম্বুলেন্স আছে ৩টা, ২টা অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। মাত্র ১টি অ্যাম্বুলেন্স সচল থাকলেও চালক নেই অনেক দিন ধরে। এমন বেহাল দশা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে। যার কারণে প্রায় অনেকদিন ধরে জরুরী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার রোগীরা। তবে এখনও পর্যন্ত এ সমস্যার কোন সমাধানে সমাধান হয়নি। বর্তমানে কোন চালক না থাকায় সচল ওই অ্যাম্বুলেন্সটিও কোন কাজে আসছে না রোগীদের।

ফলে জরুরি চিকিৎসা সেবা নিতে আসা উপজেলার সাধারণ মানুষের ভরসা এখন বেসরকারি অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশা ইত্যাদি। এতে অতিরিক্ত কয়েকগুন ভাড়া দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা।

জানা যায়, রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আধুনিক সুযোগ সুবিধাসহ পর্যায়ক্রমে ৩টি অ্যাম্বুলেন্স দেওয়া হয়। তবে স্বাস্থ্য বিভাগের দেওয়া ৩টি অ্যাম্বুলেন্সের মধ্যে যান্ত্রিক ক্রটির কারণে ২টি অ্যাম্বুলেন্স অনেক আগেই অচল হয়ে গ্যারেজ বন্দী হয়ে আছে। বাকী ১টি সচল থাকলেও চালকের অভাবে অনেক দিন ধরে অচল হয়ে পড়ে আছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর স্বজনরা জানান, সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও চালক না থাকার কারণে বিকল্প ব্যবস্থায় কয়েকগুন বেশি টাকা ভাড়া দিয়ে উন্নত চিকিৎসার জন্য রোগীদের বাইরের হাসপাতালে নিয়ে যেতে হয়। তাই দুর্ভোগ কমাতে দ্রুত অ্যাম্বুলেন্সের চালক দেওয়ার দাবি জানান কালীগঞ্জ উপজেলার জনগণ।

এ ব্যাপারে কারীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শিশির কুমার ছানা বলেন, হাসপাতালে যে অ্যাম্বুলেন্সের চালক ছিল স্বাস্থ্য বিভাগ পক্ষ থেকে তাকে শৈলকুপা হাসপাতালে বদলি করা হয়েছে। এখন চালক নিয়োগের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত ভাবে আবেদন করা হয়েছে। এ ব্যাপারে এখনও পর্যন্ত কোন চালক পদায়ন হয়নি। তবে আশা করছি দ্রুত সময়ে শূন্যপদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স চালক পদায়ন হবে। তখন উপজেলাবাসীর স্বাস্থ্য সেবার মান আরো বৃদ্ধি পাবে যোগ করেন এ কর্মকর্তা।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

কলাপাড়ায় মালচিং পেপার প্রযুক্তিতে ফসল চাষের সফলতা প্রদর্শনী ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশিদের ভিসা চালুর অগ্রগতিতে আরব আমিরাতকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

সিলেটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেফতার

স্বস্তির খবর জানালো আবহাওয়া অধিদপ্তর

ভালুকা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, জাহাঙ্গীর সভাপতি হুমায়ুন সম্পাদক

পরিবেশ বিধ্বংসী নিষিদ্ধ পলিথিনে সয়লাব কালীগঞ্জ, হুমকির মুখে জনস্বাস্থ্য ও পরিবেশ

প্রিয়তমার শুভ জন্মদিন : লায়ন মো. গনি মিয়া বাবুল

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ, বিদ্যুৎহীন গোটা রাজবাড়ী

শেরপুর-২ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন বেগম মতিয়া চৌধুরী

নাসিরনগরে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যোগদান