সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ২১, ২০২৪ ৯:৩৩ পূর্বাহ্ণ

ইনছান আলী, বিশেষ প্রতিবেদক- বার্তা প্রবাহ : ঝিনাইদহের শৈলকুপায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে বায়েজিদ শিকদার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় শৈলকুপা পৌরসভার চর আউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বায়েজিদ উপজেলার নলখোলা গ্রামের রুহুল শিকদারের ছেলে। সে তার মায়ের সঙ্গে পৌরসভার চরআউশিয়া গ্রামে নানা আমজাদ বিশ্বাসের বাড়িতে বেড়াতে আসে।

শিশুটির মামা তপু বিশ্বাস বলেন, দুইদিন আগে বায়েজিদ তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। রোববার সন্ধ্যা থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। মসজিদের মাইকেও তার নিখোঁজের ব্যাপারে ঘোষণা করা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে নানার বাড়ির পাশের ডোবায় তার দেহ ভেসে উঠে। তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সোনিয়া আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, ওই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

রাজাপুরে চলাচলের অনুপযোগী ঝুকিপূর্ণ ব্রীজ দ্রুত সংস্কার ও নির্মানের দাবিতে মানববন্ধন

বগুড়া জেলা বিএনপি কতৃক আয়োজিত আলতফুন নেছা খেলার মাঠে বিশাল সমাবেশ

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

ইসরায়েলি নৃশংসতায় গাজায় আরও ৩৯ নিহত, ৩৫ হাজার ছুঁই ছুঁই প্রাণহানি

শরীয়তপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গণমাধ্যম ব্যক্তিত্ব, টেলিভিশন উপস্থাপক জামিল আহমেদের পিএইচডি ডিগ্রি অর্জন

হাকিমপুর উপজেলা পরিষদের দায়িত্ব নিলেন নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানেরা

ইদুরের আক্রমণে আমন ধানের ব্যাপক ক্ষতি, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাজ

বাবার হাতে ছেলে খুন, পুলিশের হাতে আটক ঘাতক বাবা

শেখ হাসিনাকে আরও ৮ দেশের অভিবাদন