শনিবার , ১৯ অক্টোবর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

মধুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: চন্দনা ও বারাসিয়া নদীর প্রাণবন্ত উৎসব

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ১৯, ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আর কান্দি, ছোন্দাহ এবং বন্দর এলাকার মানুষের উদ্যোগে ১৯ অক্টোবর, শনিবার এক ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫টায় নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল হাসান টিপুর সভাপতিত্বে চন্দনা, বারাসিয়া নদীতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়, যেখানে ফরিদপুর জেলা থেকে আগত বেশ কয়েকটি দল অংশ নেয়।

উপজেলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচে অংশ নেওয়া নৌকাগুলো ছিল উৎসবমুখর। প্রতিযোগিতায় জেলা ও উপজেলার বিভিন্ন এলাকার প্রতিযোগীরা তাদের নিজস্ব দল নিয়ে অংশগ্রহণ করে, যা জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক, উপজেলা বিএনপি’র সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল,পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম ফকির, এবং উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম মুক্তার হোসেন, যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম এনামুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি নৌকা দীর্ঘাকৃতির ছিল এবং নৌকা গুলি বিভিন্ন রং ও ডিজাইনে সাজানো ছিলো। প্রতিযোগিতা চলাকালীন নদীর দু’পাড়ে প্রচুর দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা যায়, যারা দলগুলোর উৎসাহ-উদ্দীপনা এবং প্রতিযোগিতার উত্তেজনা উপভোগ করে।

এ বছরও উৎসবমুখর পরিবেশে দর্শনার্থীরা নৌকা বাইচ উপভোগ করেছেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - সারা দেশ