সোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

মুরাদ নূরের সুরে কাওয়ালী গাইলেন এস আই টুটুল!

প্রতিবেদক
বার্তা প্রবাহ
সেপ্টেম্বর ২, ২০২৪ ৯:৪২ পূর্বাহ্ণ

মোস্তাফিজুর রহমান উজ্জল, সহ-সম্পাদক : জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক এস আই টুটুল এবার কাওয়ালী গান গাইলেন মুরাদ নূরের সুরে। শহীদুল্লাহ্ ফরায়জী’র কথায়, মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে “পিপাসার পানি” শিরোনামের কাওয়ালী গানটি শীঘ্রি প্রকাশ পাবে।

পিপাসার পানি প্রসঙ্গে এস আই টুটুল বলেন, কাওয়ালী গান খুব একটা গাওয়া হয়নি। অনেক বছর আগে হুমায়ূন আহমেদের কথায় একটি গান করেছিলাম। এবার মুরাদ নূরের সুরে করলাম। শহীদুল্লাহ্ ফরায়জীর কথায় চার/পাঁচ বছর আগে গানটি গেয়েছিলাম। করোনাকালীন এবং সাম্প্রতিক সময়ে বেশ কিছুদিন দেশের বাইরে থাকার কারনে সুরকারের সাথে বসা হয়নি। অবশেষে গানটির চুড়ান্ত রূপ দিতে পেরে ভালো লাগছে। সৃষ্টিকর্তার আরাধনায় অনন্য সৃষ্টি ‘পিপাসার পানি’। সবার নিশ্চয় ভালো লাগবে।

সুরকার মুরাদ নূর বলেন, গানটি অনেক দিন আগেই তৈরি করছিলাম, কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকার কারনে চুড়ান্তভাবে প্রকাশ করতে পারিনি। ইতিমধ্যে শহীদুল্লাহ্ ফরায়জী ও মুরাদ নূর জুটির অনেকগুলো গান প্রকাশিত হয়েছে। একটা কাওয়ালী গান করার পরিকল্পনা আমাদের। পরিকল্পনায় গায়ক হিসেবে এস আই টুটুলের নামই ছিলো। সময়ের পরিকল্পনা অনুযায়ীই প্রকাশ হচ্ছে আমাদের ‘পিপাসার পানি’

গীতিকবি শহীদুল্লাহ্ ফরায়জী বলেন, আমি কখনোই কাওয়ালী গান লিখিনি, মুরাদ নূরের অনুরোধেই গানটি লিখা। আমাদের সাথে এস আই টুটুল যুক্ত হওয়াতে গানটি পরিকল্পনা অনুযায়ী প্রকাশ হচ্ছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

নূর ক্রিয়েশনস ও এস আই টুটুলের অফিসিয়াল পেইজ সহ সকল ডিজিটাল মাধ্যমে বন্যা পরিস্থিতি শিথিল হলেই গানটি অবমুক্ত হবে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে হামলা, আহত ৩

চলে গেলেন নলছিটির মুক্তিযুদ্ধকালীন কমান্ডার সেকান্দর আলী মিয়া

শেরপুরে ৬৫০ বোতল ভারতীয় মদসহ ১ চোরাকারবারি আটক

দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু আজ

রাত ১১টার মধ্যে জাকসুর চূড়ান্ত ফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের

গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড এ স্থান পেল নলছিটি প্রেসক্লাব সভাপতির ছেলে অংকন

মহেশপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্ম বার্ষিকী পালন

সরাসরি আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে”

নলছিটি ভেরনবাড়িয়া প্রাইমারী স্কুলের সভাপতি হলেন সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান