শুক্রবার , ১৪ জুন ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

দ্রুত সময়ে কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে বিভাগীয় প্রধানদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

প্রতিবেদক
newsroom
জুন ১৪, ২০২৪ ১১:১৭ পূর্বাহ্ণ

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী : আসন্ন ঈদ-উল-আযহায় রাজশাহী মহানগরী এলাকায় দ্রুত সময়ে কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধানগণকে নিয়ে মতবনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টায় নগর ভবনের মেয়র দপ্তর কক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় রাসিক মেয়র দ্রুত সময়ে কোরবানির বর্জ্য অপসারণে সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম,প্যানেল মেয়র ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন,১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন,১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলার আহম্মেদ,৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন,সচিব মো. মোবারক হোসেন,প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার,বাজে কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান,নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার,নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান সুইট,উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

সভায় জানানো হয়,পবিত্র ঈদুল আজহার পরদিনই নগরবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার লক্ষ্যে কোরবানির বর্জ্য অপসারণে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোরবানির পশু জবাইয়ের পর ওই স্থানে ব্লিচিং পাউডার ছিটানো,পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে ফেলতে ওয়াটার ট্যাংকারের ব্যবস্থা রাখা হয়েছে। দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে লিফলেট প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত লিফলেট জনসাধারণকে অবহিত করণের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডের অন্তর্গত মসজিদের ইমাম দ্বারা জুমার নামাজের খুতবায় ও ঈদুল আজহার জামাতে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। পরিচ্ছন্ন বিভাগের সব (কেন্দ্রীয় ও ওয়ার্ড) পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর ঈদের দিনের ছুটি বাতিল করা হয়েছে।

পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণে ওয়াটার ট্যাংকার ব্যবহার করা হবে। সব কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঈদের দিন কন্ট্রোলরুম খোলা হয়েছে।

বর্জ্য অপসারণে রাসিক কন্ট্রোলরুমের মোবাইল নম্বরসমূহ হচ্ছে,উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা-০১৭৪০-০০৩০৪০, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং)-০১৭১৩-০৯৮৯৫৬,অফিস সহকারী- ০১৫২১-৩৬৫৩৬৬,সুপারভাইজার- ০১৭৫১-০০৩০৬৩।

অভিযোগ গ্রহণের সময় ঈদুল আজহার দিন বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

নলছিটিতে কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে হরিনাকুন্ডু উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা

আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি

বিএনপি শান্তি ও সমৃদ্ধি রাজনীতিতে বিশ্বাসী: সাঈদ আহমেদ আসলাম

শেরপুরে সম্ভাবনার নতুন দ্বার দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র

বাংলাদেশিদের ভিসা চালুর অগ্রগতিতে আরব আমিরাতকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম নিষিদ্ধ করল ইসরায়েল

দুই মামলায় আমীর খসরুর জামিন শুনানি আজ

মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফিলিস্তিন সংকট সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

এসএসসির ফল দেখার পদ্ধতি জানাল শিক্ষাবোর্ড