শুক্রবার , ২৪ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শপথ নিলেন কাটাখালী পৌরসভার প্রথম নারী মেয়র রাবেয়া সুলতানা মিতু

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২৪, ২০২৪ ১০:০১ পূর্বাহ্ণ

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী: রাজশাহীর কাটাখালী পৌরসভার নবনির্বাচিত প্রথম নারী মেয়র রাবেয়া সুলতানা মিতু শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে নতুন মেয়রকে শপথবাক্য পাঠ করান।

এরপর নওগাঁ পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নবনির্বাচিত নারী কাউন্সিলর সেলিনা খানম নাদিরাকেও শপথ করান বিভাগীয় কমিশনার। পরে তিনি এ দুই জনপ্রতিনিধিকে দেশপ্রেমের সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান।

এসময় স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের পর রাজশাহী নগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র রাবেয়া সুলতানা মিতু।

এসময় তাঁর সঙ্গে কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন। গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত উপনির্বাচনে কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হন রাবেয়া সুলতানা মিতু।

এসময় তাঁর সঙ্গে কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন। গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত উপনির্বাচনে কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হন রাবেয়া সুলতানা মিতু। তাঁর স্বামী আব্বাস আলী এই পৌরসভার সাবেক মেয়র।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

কাঁচা আম ও চেরির কাশ্মীরি আচারের রেসিপি!

কমল স্বর্ণের দাম

বাধ ভেঙে নদীতে বিলীন নলছিটির ভাঙন কবলিত এলাকায় ইউএনও ও পানি উন্নয়ন বোর্ড

মিথ্যা ও গায়েবী মামলায় হাজিরা দিলেন বিএনপি নেতারা

আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়র এন্ড কলেজের বার্ষিক ফলাফল ঘোষনা

ফিল্ম ক্লাবের নির্বাচন, সভাপতি পদে সামসুল আলম ও মেম্বার ইনচার্জ অ্যাডমিনিস্ট্রেশন ইকবাল

ডেমরা গ্রাজুয়েট এসোসিয়েশন-এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

কুড়িগ্রামে কলেজ অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতির বিরুদ্ধে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ

যুদ্ধ বন্ধ ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি করবে না হামাস

বঙ্গবাজার মার্কেটসহ ৪ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী