বৃহস্পতিবার , ২৩ মে ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

যুক্তরাজ্যে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২৩, ২০২৪ ৯:০৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ২০২৫ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও চলতি বছরের ৪ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি। খবর বিবিসির।

স্থানীয় সময় বুধবার বিকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

এদিন নির্বাচনের তারিখ ঘোষণার আগে মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন ঋষি সুনাক। বৈঠকে আগামী সপ্তাহে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
সুনাক আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে নিজের সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন। এ ছাড়া ভোটারদের আশ্বস্ত করেন তাকে যদি ভোট দিয়ে প্রধামন্ত্রী বানানো হয়, তাহলে তিনি ব্রিটেনের উন্নয়নে কাজ করবেন।

আগামী ৪ জুলাইয়ের নির্বাচনে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সুনাকের মুখোমুখি হবেন লেবার পার্টির নেতা কেইর স্টারমার।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত