বুধবার , ২২ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বড় দলের ভোট বর্জনে ভোট কম পড়ছে : সিইসি

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২২, ২০২৪ ৮:৪৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : বড় দল ভোট বর্জন করে ভোটদানে নিরুৎসাহিত করায় উপজেলা নির্বাচনে জনগণ ভোট দিতে আসছেন না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন সিইসি।

সিইসি বলেছেন, একটি বড় দল ভোট বর্জন করে ভোটদানে নিরুৎসাহিত করায় উপজেলা নির্বাচনে জনগণ ভোট দিতে আসছেন না। এটা রাজনৈতিক সংকট। আশা করি, আগামীতে এই সংকট কাটিয়ে ওঠবে।
সিইসি বলেন, আজকে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলা পরিষদে নির্বাচন হয়েছে। তার মধ্যে ব্যালট পেপারে ১৩২টি আর ইভিএমের মাধ্যমে ২৪টিতে ভোট হয়েছে। নির্বাচনে সহিংসতা ঘটেনি, দু’একটা হাতাহাতির ঘটনা ঘটেছে। সেখানে আহত হয়ে এক বা দুইজন হসপিটালে ভর্তি হয়েছেন। কিন্তু উল্লেখযোগ্য সহিংসতা হয়নি। নির্বাচন ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতির হার ৩০ শতাংশের ওপরে হতে পারে। তবে একেবারে নির্ভুল তথ্য বুধবার পাওয়া যাবে।

প্রথম ধাপে বলেছিলেন ধান কাটা ও বৈরি আবহাওয়ার কারণ ভোট ৩৬ শতাংশ পড়েছে। এই ধাপে আরও কম পড়ার কারণ কি- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ব্যক্তিগতভাবে ৩০ শতাংশ ভোটকে কখনওই উৎসাহব্যঞ্জক মনে করি না। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল (বিএনপি) তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে। পাশাপাশি জনগণকে ভোটদানে নিরুৎসাহিত করেছে। যেকোনো গণতান্ত্রিক দেশে এই ধরনের চেষ্টা হতে পারে। তবে ভোট নিয়ে কোনো সংকট নেই। সংকট হচ্ছে রাজনীতিতে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

শরীয়তপুর জেলা প্রশাসকের সাথে জেলা যুবদল নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচছা বিনিময়

বাংলাদেশ অনলাইন তৃণমূল সাংবাদিক ফোরাম (বিওটিএসএফ)-এর শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা

দেশের ৮ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

সাংবাদিক জুলিয়ান জয়ের শ্বশুর মিস্টার অজিত দাসের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত নলছিটির সুমন, অর্থাভাবে চিকিৎসা চলছে না বাকি আহতদের

ইফতারে থাকুক কাবলি ছোলার স্বাস্থ্যকর সালাদ!

আপিল শুনানি : প্রার্থিতা ফিরে পেলেন ৩৫ জন

বনশ্রী-আফতাবনগর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বাবলু পন্ডিত, সম্পাদক জহির

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ক্রিকেট দল

আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে : আইন উপদেষ্টা