শনিবার , ১৮ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১৮, ২০২৪ ৯:৪১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতার মধ্যেই সেখানে দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস।

সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীটির সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এই তথ্য জানিয়েছেন।

শুক্রবার এক ভিডিওবার্তায় তিনি বলেন, “আমাদের জনগণের ওপর গত কয়েক মাস ধরে যে নির্মম আগ্রাসন চলছে, তা বন্ধের জন্য আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। এবং একই সঙ্গে শত্রুদের সঙ্গে গাজায় দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যেতেও আমরা প্রস্তুত।”
ভিডিওবার্তায় আল-কাসেম ব্রিগেডের এই মুখপাত্র দাবি করেন, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হামাসের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের সঙ্গে ব্যাপক বীরত্বের সঙ্গে লড়াই করছে। ইতোমধ্যে ইসরায়েলি বাহিনীর যথেষ্ট ক্ষয়ক্ষতি সাধনেও সফল হয়েছে তারা; কিন্তু ইসরায়েলি বাহিনী নিজেদের ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ করছে না।

প্রায় দু’সপ্তাহ আগে গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর রাফায় অভিযান শুরু করেছে আইডিএফ। সেখানেও ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের তীব্র সংঘাত চলছে বলে দাবি করেছেন আবু উবাইদা।

ভিডিওবার্তায় এ প্রসঙ্গে তিনি বলেন, “গত ১০ দিনে পুরো গাজা উপত্যকায় অন্তত ১০০ ইসরায়েলি সামরিক সাঁজোয়া যানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে আল-কাসেম ব্রিগেডের যোদ্ধারা। রাফা শহরে আমাদের যোদ্ধাদের সঙ্গে আগ্রাসনকারী বাহিনীর তীব্র লড়াই হচ্ছে এবং শহরের পূর্বাঞ্চলে শত্রুরা পিছু হঠতে বাধ্য হয়েছে।” সূত্র: মিডলইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

শিশুদেরকে শেখ রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে- লায়ন মোঃ গনি মিয়া বাবুল

যেখানেই বাধা আসবে সেখানেই প্রতিরোধ গড়তে হবে : রিজভী

কলাপাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে চলে যাওয়ার অভিযোগ

ধেয়ে আসছে হিট ওয়েভ

না ফেরার দেশে কমিউনিস্ট নেতা হায়দার আকবর খান রনো

বিজয়ের মাস উপলক্ষে ২ ডিসেম্বর বিজয়ের কবিতা উৎসব ২০২৩

গভীর সমুদ্রের স্কুইডে নতুন সম্ভাবনা, মহিপুর মৎস্য বন্দর থেকে চীনে রপ্তানি, আসছে বৈদেশিক মুদ্রা

জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে ৩৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের উঠান বৈঠক

কোটা ও সর্বজনীন পেনশনের আন্দোলনে ঢুকছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

১৭ দফা ইশতেহার দিয়েছেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী