রবিবার , ১২ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

মোরেলগঞ্জে ৪০ বছর ধরে অবৈধভাবে জমি দখলের অভিযোগ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১২, ২০২৪ ৩:৫৫ অপরাহ্ণ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ৪০ বছর ধরে অবৈধভাবে এক কৃষকের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী গ্রামের কৃষক মো. হালিম হাওলাদার এমন অভিযোগ তুলেছেন একই গ্রামের হাফেজ মো. আব্দুল হক হাওলাদারসহ স্থানীয় ৭ জনের বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়েছে, আব্দুল হক ও তার সহযোগীরা পেশি শক্তির বলে ৪০ বছর পূর্বে অবৈধভাবে হালিম হাওলাদারের পৈত্রিক সূত্রে পাওয়া ১২০ নং কুমারিয়াজোলা মৌজার এসএ ৭৬ নং খতিয়ানের এসএ ৮৯৬ নং দাগের .৯৪ শতক জমি দখল করে রেখেছে। এসএ ও বর্তমান বিআরএস জরিপ মতে ওই জমির মালিক হালিম হাওলাদারের পিতা আসমত আলী হাওলাদার।

স্থানীয় এমপির নির্দেশে বিষয়টি নিয়ে ইতোমধ্যে কয়েকবার শালিস বৈঠক হয়েছে। বৈঠকে হক হাওলাদার কোন কাজগপত্র দেখাতে পারেননি বলে স্থানীয় শালিসদার ইসাহাক আলী হাওলাদার ও আব্দুল মালেক তালুকদার লিখিতভাবে জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে হক হাওলাদার বলেন, বিবাদমান জমি তার(হক হাওলাদারের) পূর্বপূরুষ ভোগ দখল করেছেন তাই তারাও ভোগ দখলে আছেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

টঙ্গী পশ্চিম থানার ব্যারাক থেকে এসআই মিল্টন কুন্ডুর ঝুলন্ত লাশ উদ্ধার

অন্যায়-অপরাধে আপসহীন বিএনপি: কলাপাড়ায় কঠোর বার্তা মোশাররফ হোসেনের

ইউরেনিয়ামের দ্বিতীয় চালান আসছে আজ

বরিশাল অঞ্চলে সেরা কর দাতা নলছিটির প্রবীণ ব্যবসায়ী হাজী আঃ রহমান খলিফা

নির্বাচনি প্রস্তুতিতে বিএনপি

মহেশপুরের রাজনীতির এক উজ্জল নক্ষত্র বাবু

ব্যাডমিন্টন খেলার প্রতিযোগিতা আয়োজন করলেন কোলা গ্রামের যুব সমাজ

কিশোরী অপহরণ-ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম রমজানে শহীদ পরিবারের খোজখবর নিতে জুলাই শহীদদের বাড়িতে ইউএনও

চতুর্থ ম্যাচেও জিতল টাইগাররা, হোয়াইটওয়াশের পথে জিম্বাবুয়ে