মঙ্গলবার , ৭ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

এসএসসির ফল দেখার পদ্ধতি জানাল শিক্ষাবোর্ড

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ৭, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১২ মে। এদিন বেলা সাড়ে ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশিত হবে।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। বেলা ১১টার পরে এসএসসি পরীক্ষার ফলাফল শিট ডাউনলোড করা যাবে। ওয়েবসাইটের পাশাপাশি মুঠোফোনের ক্ষুদেবার্তায়ও মিলবে ফল।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে, ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ঢুকতে হবে। তারপর www.educationboardresults.gov.bd Result কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রির মাধ্যমে ফলাফল ডাউনলোড করা যাবে।

এর পাশাপাশি এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সেজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। পরে স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। (উদাহরণ- SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজেই ফল পাওয়া যাবে।

এতে আরও বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে শিক্ষার্থীরা।

শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতেও বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। এর মাধ্যমে ডাউনলোড করা যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট।

উল্লেখ্য, এসএসসি ও সমমান পরীক্ষা গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়। দেশের ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেন। চলতি বছর মোট পরীক্ষার্থী ছিলেন ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড এ স্থান পেল নলছিটি প্রেসক্লাব সভাপতির ছেলে অংকন

তুবার শীতবস্ত্র বিতরণ কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

চীনে মহাসড়ক ধসে অন্তত ১৯ জন নিহত

তৃণমূলে অংশগ্রহণেই জলবায়ু সুশাসন শক্তিশালী : সেমিনারে বক্তারা

ঝিনাইদহে ‘আশ্বাস’ প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা

আইজেএফ এর কার্যনির্বাহী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৪৩ থেকে ৪৬তম বিসিএস বাতিলের দাবি বিএনপির

আমি গরীব-অসহায় মানুষের পাশে ছিলাম, আছি, থাকবোঃ ব্যারিস্টার কাজল

স্মার্ট চারঘাট উপজেলা গড়ার অঙ্গীকারে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলাম

নাসিরনগরের ধরমন্ডলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া