সোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঝিনাইদহে পোষা সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ৯:১৮ পূর্বাহ্ণ

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : গত ৩ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখ রোজ শনিবার রাত ৮টা ৩০ মিনিটে ঝিনাইদহ সদর উপজেলার ৪নং হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের মোঃ আলফাজ উদ্দিন আলফার ছোট ছেলে মোঃ তুফান (৩০) তার নিজের পোষা সাপের কাপড়ে তার মৃত্যু হয়। জানা যায় গত কয়েক বছর ধরে মাঝে মধ্যেই খেলা করেন এবং মৃত্যু তুফান কিছু সাপ পোষেন কিন্তু কে জানে যে এই সাপের কামড়েই তার মৃত্যু হবে। তিনি প্রায়ই তার সাপ গুলোকে নিজের হাতে খাবার খাওয়ান। অনেক সময় তিনি সাপ নিজের পকেটে নিয়ে ঘুরে বেড়িয়েছেন। সোসাল মিডিয়াতে তার অনেক ভিডিও ভাইরাল হয়। তবে গতকাল শনিবার রাত ছিলো তার কাল রাত, সে নিজের ঘরে বসে তার সাপগুলোকে খাওয়ানোর সময়ে হঠাৎ একটা বিষধর সাপ তাকে কামড় দেই কিন্তু সে তখনও নিজে নিজে চেষ্টার পর তিনি ব্যর্থ হন। যখন ব্যর্থ হন তখন তার পিতা মোঃ আলফাজ উদ্দিন আলফাকে জানাই, তারপর তাকে নিয়ে চলে যায় ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে এক উঝার কাছে। উঝা প্রায় ৩০ মিনিট চেষ্টার পরে তার স্বজনদের জানায় আমি পারবো না বিষ নামাতে আপনারা অন্য কোথাও চেষ্টা করুন। তখন তাকে নিয়ে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায় হাসপাতালে নেওয়ার প্রায় ১০ মিনিট আগেই রুগী মারা গেছেন। তার মৃত্যুতে এলাকাবাসীর শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি এলাকার প্রতিটি মানুষের সাথে ছিলো তার আত্মার মত সম্পর্ক। সবাই তাকে মন থেকে প্রচুর ভালোবাসতো।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

কাফির বসতবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার

কলাপাড়ায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ কর্মী জেল হাজতে প্রেরণ

তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ পেলেন বেস্ট ব্র্যান্ড কনসালটেন্ট অ্যাওয়ার্ড-২০২৪

কাজ না করলে মজুরি নেই, এই নিয়মে যাচ্ছেন পোশাকমালিকেরা

মহান মে দিবসে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আলোচনা সভা

মুন্সীগঞ্জে সহকারি রিটানিং কর্মকর্তার বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

দেশে খাদ্য নিয়ে কোনো শঙ্কা নেই: আলী ইমাম মজুমদার

জাতীয় নির্বাচনে ব্যবহার হচ্ছে না সিসি ক্যামেরা

পদক পাচ্ছেন ১৮০ আনসার সদস্য

তরুণীকে চাকরি দেওয়াসহ নানা প্রলোভনের ফাঁদে ফেলে ভারতে পাচার করে আসছে তারা