বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর, জামিন মেলেনি মির্জা ফখরুলের

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ফেব্রুয়ারি ১, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রমনা থানার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে এ জামিনের আবেদন করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

মির্জা ফখরুলের পক্ষে জামিন শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আবেদন নামঞ্জুর করেন। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য জানান।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালানো হয়। এ ঘটনায় মির্জা ফখরুলসহ বিএনপির ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়। গত ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর যুবকের মৃতদেহ উদ্ধার

নলছিটির ফরাসিনায় সড়ক ধ্বসে যোগাযোগ বিছিন্ন কয়েক গ্রামের মানুষ

সারাদেশে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৬৬২

পাহাড়ি ঢলে ৪ নদীর বাঁধ ভেঙে জনদুর্ভোগ, হয়নি ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত

কলাপাড়ায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, মাঝারি তাপপ্রবাহে অতিষ্ট সাধারন মানুষ

কাপ্তাই অনিয়ম-দূর্নীতি অভিযোগ, ১ কোটি ৭৪ লাখ টাকার প্রজেক্টে উপকারভোগী নেই একজনও!

এক মাসে ৬০ লক্ষ ভিউ অতিক্রম করেছে নাটক ”ভাড়ায় চালিত”

শেরপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

ভারতে নিখোঁজ এমপি আনারের খন্ডিত মরদেহ কলকাতার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার

রাজশাহীতে চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচনে বাঘা ও চারঘাট উপজেলার প্রার্থীদের প্রতীক বরাদ্দ