মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

রোকেয়া হত্যা মামলার প্রধান আসামী মঞ্জুর গ্রেফতার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ১৯, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ

এম রাসেল সরকার : রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় চাঞ্চল্যকর রোকেয়া বেগম হত্যা মামলার প্রধান আসামী মঞ্জুর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন পৈক্ষ্যারপাড় এলাকায় বসবাসকারী ভিকটিম রোকেয়া বেগম (৬৫) ও তার পরিবারের সাথে তাদের প্রতিবেশী মোঃ মঞ্জুর সরকারের বেশ কয়েকদিন যাবৎ জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। উক্ত বিরোধ মিমাংসার লক্ষ্যে গত ০৯ ডিসেম্বর ২০২৩ আনুমানিক সকাল ১০ টায় ঘটিকায় উভয় পক্ষের লোকজন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ শালিস বৈঠকে বসেন। অতঃপর তাদের মধ্যে চলমান জায়গা-জমি সংক্রান্ত বিরোধ মিমাংসা করেন। বিরোধ নিষ্পত্তিকালে বিবাদীদের সীমানায় ভিকটিম রোকেয়া বেগমের একটি খড়ের পারা পড়ায় গন্যমান্য ব্যক্তিবর্গ উক্ত খড়ের পারাটি আগামী ২৫/০১/২০২৪ খ্রিঃ তারিখের মধ্যে সরিয়ে নিতে বলেন।

এতে রোকেয়া বেগম শালিসের সিদ্ধান্ত মেনে নেন। অপরদিনে বিবাদী মঞ্জুর উপস্থিত গন্যমান্য লোকজনদের সিদ্ধান্ত অমান্য করে এবং খড়ের পারাটি এখনি সরিয়ে ফেলতে হবে বলে খড়ের পারাটি ধাক্কাধাক্কি করতে থাকে। এতে রোকেয়া বেগম ও তার ছেলে মোঃ সোহেল সরকার বাধা প্রদানের চেষ্টা করলে মঞ্জুর ও তার অন্যান্য সহযোগীরা ভিকটিম রোকেয়া বেগম ও তার ছেলে সোহেলকে কিল, ঘুসি, লাথিসহ কাঠের ডাসা দিয়ে এলোপাথাড়ী মারধর করতে থাকে।

অতঃপর সোহেল মাটিতে লুটে পড়ে সোহেলকে বাচাঁতে সোহেলের মা রোকেয়া বেগম সোহেলের উপর শুয়ে পড়লে বিবাদীরা তাদের কাছে থাকা রাম দা দিয়ে ভিকটিম রোকেয়া বেগমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।

পরবর্তীতে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় রোকেয়া বেগমকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে রোকেয়া বেগমকে মৃত ঘোষনা করেন। বিষয়টি গজারিয়া থানা পুলিশকে জানালে পুলিশ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় মৃত রোকেয়া বেগমের ছেলে মোঃ সোহেল সরকার (৩৫) বাদী হয়ে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় মোঃ মঞ্জুর সরকারসহ ০৪ জন ও অজ্ঞাতমানা আরো ৪/৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-৫০/১৮৩, তাং-১০/১২/২০২৩ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ দন্ড বিধি। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্বের সাথে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র‌্যাব-১০ উক্ত হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পেরে হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ১৮ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ১৬:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঞ্চল্যকর রোকেয়া বেগম হত্যাকাণ্ডের সরাসরি জড়িত এজাহার নামীয় পলাতক প্রধান আসামী মোঃ মঞ্জুর সরকার (৪০), পিতা-মৃত শহিদুল্লাহ সরকার, গ্রাম-পাকসিয়ারপাড় (পৈক্ষ্যারপাড়), থানা-গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামী উক্ত হত্যাকাণ্ডের তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর হতে মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে বিনিয়োগ করতে ইতালির ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নলছিটিতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত: মাদক ও মানব পাচারের “নিরাপদ রুট”

আইসিজে’র নির্দেশ অমান্য করে রাফায় ইসরায়েলের হামলা

জাতীয় নির্বাচন এবং গনভোট একই দিনে করার দাবি লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির

রাজধানী হানিফ ফ্লাইওভারের নিচে চলন্ত বাসে আগুন

আত্মহত্যা প্রতিরোধে ঝিনাইদহ আনসার ও ভিডিপির মতবিনিমিয় সভা

লালু-পিয়াস গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ, শুটার মান্নান নিহত

শাহিদা রহমান রিংকু অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ওজাব) এর উপদেষ্টা নির্বাচিত

ঝিনাইদহে প্রগতি মিলন মেলা অনুষ্ঠিত