বুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বরিশাল অঞ্চলে সেরা কর দাতা নলছিটির প্রবীণ ব্যবসায়ী হাজী আঃ রহমান খলিফা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ১৩, ২০২৩ ৩:৩৯ অপরাহ্ণ

তাইফুর রহমান, নলছিটি : ২০২২-২০২৩ কর বর্ষে বরিশাল কর অঞ্চলে সেরা কর দাতা মনোনিত হয়েছেন নলছিটির প্রবীণ ব্যবসায়ী মোঃ আবদুর রহমান খলিফা।

প্রবীণ এ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নলছিটিতে সুনামের সাথে সার কিটনাশক ও চালের ব্যবসা করে আসছেন।

বর্তমানে বয়স হয়ে যাওয়ায় নিজে তেমন ব্যবসায় সময় দিতে না পারলেও এখন তার ব্যবসা সামলাচ্ছেন তার ছোট ছেলে বেলায়েত হোসেন নান্নু।

তার এ সম্মাননা প্রাপ্তিতে সুশিল সমাজ তাকে ব্যাপক অভিনন্দন জানিয়েছেন। হাজী আ:রহমান খলিফা এর আগেও একবার সেরা কর দাতা নির্বাচিত হয়েছিলেন।

তার এই সাফল্যে প্রবীণ শিক্ষক এবং সাংবাদিক মিলন কান্তি দাস বলেন,এ সম্মান বয়ে আনার জন্য নিরন্তর শুভ কামনা। আগামী দিনেও এ সুনাম ও সাফল্য ধরে রাখবে এই প্রত্যাশা।

তরুন সমাজকর্মী বালী তূর্য বলেন, আমরা তাকে সব সময়ই খুব শ্রদ্ধা করি।দেশের প্রতি তার এই অবদান এবং দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণা। আমরাও তার কাছে থেকেই শিখছি ছোট্ট উপজেলায় বসে অনেক বড় ব্যবসা না করলেও দেশের প্রতি তার এই অবদান অনেক শিল্পপতিদের হার মানিয়েছে।আমরা তার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

হাজী আ: রহমান খলিফার সন্তানদের সকলেই উচ্চ শিক্ষিত এবং অত্যন্ত ভালো মানুষ হিসেবেই সকলের কাছে পরিচিত। তিনি একজন সেরা করদাতা, সেরা নাগরিক এবং সেরা পিতাও।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের

আ.লীগ দেশের রাজনীতি অনেক আগেই ধ্বংস করে দিয়েছে: মঈন খান

টঙ্গীতে সিরাজ উদ্দিন বিদ্যানিকেত এন্ড কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দিনাজপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কারও উপর নির্ভর করে গণতন্ত্র আসবে তা মনে করি না: ফখরুল

নলছিটিতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

ঝিনাইদহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রচারনা

বন্ধ মিডিয়া খুলে দেয়া ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডিইউজে

না ফেরার দেশে কমিউনিস্ট নেতা হায়দার আকবর খান রনো