সোমবার , ২৭ নভেম্বর ২০২৩ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শেরপুরে খ্রীষ্ট ধর্মাবলীদের ওয়ানগালা অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ২৭, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ

হাফিজুর রহমান লাভলু, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মরয়িমনগর ধর্মপল্লীতে ওয়ানগালা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৬ নভেম্বর) সকাল ৯টায় মহাসমারোহে স্থানীয় মরিয়মনগর স্কুল মাঠে এর আয়োজন করা হয়।

এতে পুরোহিত্য করেন, মরিয়মনগর সাধুজর্জের ধর্মপল্লীর সহকারি পালপুরোহিত ফাদার নিকোলাস বাড়ৈ , সিএসসি।

প্রথমে মিঃ ক্লেমেন্ট ম্রং ওয়ানগালার ইতিবৃত্ত, তাৎপর্য ও বর্তমান খ্রীষ্ট-বিশ্বাসের ভিত্তিতে ওয়ানগালা বিষয়ে ব্যাখ্যা প্রদান করার পর পুরোহিতকে বিশেষ শিরোত্থান ও রাজকীয় দন্ড প্রদান করা হয়। পরে প্রধান পুরোহিত খ্রীষ্টরাজার সিংহাসন ক্রুশকে খুতুব প্রদান ও ধুপারতি প্রদান করেন। পরে জনগণের উৎসর্গকৃত ফসলাদী থক্কা ও আশীর্বাদ প্রদান করেন। এসময় গারো সমাজের ১৩টি গোত্রের প্রতিস্বরুপ ১৩টি চেকরেক বাতি প্রজ্জ্বলন করা হয়। এই প্রজ্জ্বলিত চেকরেককে ঘিরে বিশেষ নাচের মধ্য দিয়ে থক্কানুষ্ঠান শেষ হয়।

থক্কানুষ্ঠান শেষে খ্রীষ্টভক্তগণ সকলে শোভাযাত্রা করে গীর্জায় প্রবেশ করে ধর্মীয় ভাবগাম্ভির্য ও আধ্যাক্তিক ভক্তির মধ্যদিয়ে খ্রীষ্টযোগ উৎসর্গ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, ওয়ানগালা প্রেসকাউন্সিলের সাধারণ সম্পাদক মিঃ অসীম ও চার্জ লিডার মিঃ হেমারসন চিরান।
অনুষ্ঠানে খ্রীষ্ট-বিশ্বাসের নারি শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ অংশ গ্রহন করেন।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হচ্ছে ঐকমত্যের সরকার

আজ রোহিঙ্গাদের দেখতে যাবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব

আজিজের ‘দুর্নীতির’ অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

রাজাপুরে স্কুল শিক্ষককের জমি দখল করে ঘর নির্মানের চেষ্টা ও গাছ কেটে নেয়ার অভিযোগ

ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে

সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আদালতে মামলা, প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

কেরানীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ

মেট্রোরেলের ভ্যাটে ছাড় নয়, আদায়ের পদ্ধতি নিয়ে ভাবছে সরকার

দুদকের মামলায় অব্যাহতি চেয়ে ড. ইউনূসের আবেদন