মঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

টঙ্গীতে আওয়ামী লীগের উঠান বৈঠক

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ২১, ২০২৩ ১২:১৯ পূর্বাহ্ণ

সৈয়দা রোকসানা পারভীন রুবি : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকাকে বিজয়ী করার লক্ষে ৫৬ং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সোমবার রাতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আলী আফজাল খান দুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, টঙ্গী আঞ্চলিক শ্রমিক নেতা মতিউর রহমান বি.কম, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা কাজী মঞ্জু, হুমায়ন কবির বাপ্পি প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।

সর্বশেষ - সারা দেশ