বুধবার , ৮ নভেম্বর ২০২৩ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

তফসিল ঘোষণার উপযুক্ত পরিবেশ রয়েছে : ইসি সচিব

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ৮, ২০২৩ ৬:০৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : প্রস্তুতি গুছিয়ে আনার হয়েছে জানিয়ে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরিবেশ রয়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। বুধবার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির মুখপাত্র। ইসি সচিব আরও বলেন, ‘সম্পূর্ণরূপে নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজনে বদ্ধপরিকর ইসি-এ বিষয়ে সিইসি বারবার বলেছেন।’

মো. জাহাংগীর আলম বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচন অত্যাসন্ন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে কমিশন মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার এ সাক্ষাতের সূচি রয়েছে। সেক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতিকে নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত সব ধরনের অগ্রগতি বিষয়ে তা অবহিত করা হবে। প্রস্তুতি নিয়ে মহামান্য রাষ্ট্রপতি পরামর্শ ও নির্দেশনা থাকলে তা কমিশন শুনবেন। তফসিল ঘোষণার এখতিয়ার সম্পূর্ণ নির্বাচন কমিশনের। এ সংক্রান্ত কমিশন সভাই এখনও অনুষ্ঠিত হয়নি।’

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের ৬০ তম জন্মদিনে বাংলাদেশ জাতীয় পার্টি’র শুভেচ্ছা

টঙ্গী নিউ লাইফ হাসপাতাল এন্ড ট্রমা সেন্টারে নবজাতক শিশু হত্যার অভিযোগ

হিলিতে পুকুর খননে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতাল বিএনপির

উল্লাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী মুক্তি মির্জার জয়ের প্রত্যাশায় মাঠ বিচরণ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে শরীয়তপুরে ক্যাবের মানববন্ধন

টেকনাফে ফের ৮ কৃষককে অপহরণ, মুক্তিপণ দাবি, আতঙ্কে স্থানীয়রা

এন,আর,বি কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর জুমারবাড়ি উপশাখা উদ্বোধন

মিথ্যা ও গায়েবী মামলায় হাজিরা দিলেন বিএনপি নেতারা

বাদ পড়তে যাচ্ছেন প্রশিক্ষণ শেষ করা ৬২ এএসপি!